IMG-LOGO

বুধবার, ১৫ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নওগাঁয় হানিট্রাপ ফাঁদ ও ওয়েব পেজ চক্রের দুই তরুণীসহ ৪ সদস্য গ্রেপ্তার‘সব সেবা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’’মোহনপুরে জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতকচুরিপানার নিচে ১০ ঘন্টা রইলো দুই গরু চোর!কুষ্টিয়ায় নৈশ প্রহরীর লাশ উদ্ধারজীর্ণশীর্ণ শতবর্ষী পিতলের রথ, ঐতিহ্য হারিয়েছেমান্দার বুড়িদহ বাজারের রথযাত্রা মেলাহাঁটু পানি পেরিয়ে স্কুলে যেতে হয় ১৩২ জন শিক্ষার্থীদেরতারাগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভাবাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে ওসি জিল্লুরফুলবাড়ীতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতবিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণে ফাইনালের টিকিট কার?আগামী ৫ দিন দেশজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাসউড়োজাহাজের জানালা ভেঙে বাইরে ছিটকে যাওয়া স্বামীকে বাচালেন স্ত্রীইরানে মার্কিন হামলায় ৭ সেনা নিহততানোরে জুলাই শহিদ দিবস পালনে প্রস্তুতি সভা
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘সব সেবা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’’

‘সব সেবা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’’

ধূমকেতু নিউজ ডেস্ক : পর্যায়ক্রমে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, প্রবাসী কার্ড এবং ইমাম-মুয়াজ্জেমদের সম্মানীসহ বিভিন্ন সেবার জন্য ব্যবহৃত সব কার্ড একীভূত করে ‘ইউনিভার্সাল কার্ড’ নামে একটি কার্ড চালু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং প্রথম বাজেট সমাপনী বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠিত অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
ডেঙ্গু থেকে সুরক্ষায় লম্বা লুঙ্গি ও পায়জামা পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে একটি রাষ্ট্র গঠন, একটি দেশ গঠন, যেখানে আমাদের মূল লক্ষ্যই হবে জনগণ। সরকারের পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত নির্বাচিত প্রতিটি সেক্টরের মানুষের কাছে আর্থিক সুবিধাসহ বিভিন্ন ধরনের যে কার্ডগুলো রয়েছে, আমরা সেগুলো সফলভাবে পৌঁছে দেওয়ার কাজ পর্যায়ক্রমে ধীরে ধীরে শুরু করেছি।’

তিনি বলেন, এই সবগুলোকে একসময় আমরা একটি কার্ডের মধ্যে নিয়ে আসতে চাই। সেজন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে পর্যায়ক্রমে সবগুলো-সেটি কৃষক কার্ড হোক, সেটি ফ্যামিলি কার্ড হোক, সেটি প্রবাসী কার্ড হোক, সেটি ইমাম-মুয়াজ্জেম সাহেবদের যে সম্মানী দেওয়া হচ্ছে, সেই কার্ডই হোক-সবকিছু আমরা ‘ইউনিভার্সাল কার্ড’ নামে একটি কার্ডের ভেতর নিয়ে আসব।

প্রধানমন্ত্রী বলেন, আগেও বলেছি, আবারও বলছি-একজন নাগরিক হিসেবে, একজন রাজনীতিবিদ, রাজনৈতিক কর্মী এবং জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমি বিশ্বাস করি, রাষ্ট্র যদি নাগরিকদের প্রতি তার দায় মেটাতে ব্যর্থ হয়, তাহলে জনগণ এবং রাষ্ট্র-উভয়ই দুর্বল হয়ে পড়বে।

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, এই সকল সুবিধা নাগরিকদের প্রতি রাষ্ট্রের করুণা নয়; বরং আমরা যে সুবিধাগুলো দিতে চাইছি, যে কাজগুলো করতে চাইছি, এগুলো জনগণের প্রতি রাষ্ট্রের দায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930