ধূমকেতু প্রতিবেদক,বাঘা: বিপুল উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না।র্যের মধ্য দিয়ে বাঘার নারায়ণপুর সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬জুলাই)পালপাড়াস্থ মন্দির প্রাঙ্গণে হাজারো ভক্তের উপস্থিতিতে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, “রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি ও মিলনের প্রতীক। ভগবান জগন্নাথ আজ ভক্তের টানে রথে চড়ে বেরিয়েছেন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই একসাথে রথের দড়ি ধরেছি। এটাই বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা।”
তিনি আরও বলেন, সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে বাঘা-চারঘাটকে আরও এগিয়ে নিতে হবে। সরকার সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছে। আপনারা নির্বিঘ্নে আপনাদের ধর্মীয় আচার অনুষ্ঠান করবেন। “আমি পাহারাদার হিসেবে থাকবো “।
তিনি মাদকের সাথে জড়িতদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, কেউ কখনো আমার পাশে বসে ছবি তুললেও তারা সমাজে ঘৃণিত হিসেবে চিহ্নিত হবেন। বাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না।
পরে তিনি ভক্তদের সাথে রথের দড়ি টেনে রথযাত্রার শুভ উদ্বোধন করেন।
মন্দির কমিটির সভাপতি মনি মোহন পান্ডের সভাপতিত্বে ও পূজা উদযাপন পরিষদ কমিটির সাধারণ সম্পাদক অপূর্ব সাহার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক,উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, সাবেক সভাপতি সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা,বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুজিত কুমার পান্ডে (বাকু)।
উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সুরুজ্জামান সুরুজ, আমজাদ খান,যুবদল নেতা সালেহ আহমদ সালাম, আমিরুল ইসলাম,জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, মহিলা নেত্রী শাপলা আক্তার,রানু আক্তারী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা দিল আফরোজ রুমিসহ বিএনপি ও মন্দির কমিটির নেতৃবৃন্দ ।
উদ্বোধন শেষে ভক্তরা “জয় জগন্নাথ”, “হরিবোল” ধ্বনিতে রথ টেনে প্রভুকে মাসির বাড়ির উদ্দেশ্যে নিয়ে যান। রথযাত্রা উপলক্ষে মন্দিরে বিশেষ প্রসাদের আয়োজন করা হয়।##



