IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> নিষেধাজ্ঞার কবলে কেজিএফ ২ সিনেমা!

নিষেধাজ্ঞার কবলে কেজিএফ ২ সিনেমা!

ধূমকেতু নিউজ ডেস্ক : চলতি মাসের ৭ তারিখ কন্নড় সুপারস্টার যশের জন্মদিনের একদিন আগে মুক্তি পায় ‘কেজিএফ চ্যপ্টার ২’ সিনেমার টিজার। রেকর্ডসংখ্যক ভিউ নিয়ে টিজারটি ইতিমধ্যে বিশ্ব রেকর্ড ভাঙলেও, এবার নিয়ে এসেছে বিপত্তি। নিষেধাজ্ঞার কবলে পড়ছে সিনেমাটি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিনেমাটিতে যশের সিগারেট খাওয়ার দৃশ্যটি নিয়ে আপত্তি জানিয়েছে কর্ণাটক স্টেট অ্যান্টি-টোবাকো সেল এবং স্বাস্থ্য বিভাগ।

সংস্থাটির কর্মকর্তারা গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানান, এ সিনেমার টিজারে স্থান পাওয়া ধূমপানের দৃশ্যগুলো প্রচলিত আইন ২০০৩ -এর ৫ম ধারা লঙ্ঘন করেছে। সেই সুবাদে টিজারটি নিষিদ্ধ করতে অনলাইন প্লাটফর্মগুলো থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

দৃশ্যগুলো নিয়ে আলাপকালে তারা আরো জানান, ‘সিনেমাটির টিজারের এক পর্যায়ে দেখা যায় যশ তার মেশিনগানের আগুনের লাভা নিয়ে সিগারেট ধরাচ্ছেন। আমরা মনে করি এমন দৃশ্য শুরু হওয়ার আগে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কিংবা ধূমপান সম্পর্কে নিরুৎসাহিত করার জন্য কিছু ট্যাগলাইন ব্যবহার করার দরকার ছিল।

কিন্তু টিজারটির শুরুতে সতর্কীকরণ এমন কোনো বার্তা ছিল না। তাই টিজারটির জন্য আমরা আইনানুগ ব্যবস্থা নিতে যাচ্ছি।’

কর্ণাটকের স্বাস্থ্য ও চিকিৎসাশিক্ষা মন্ত্রী ডা. কে সুধাকর বলেন, ‘সিনেমা তারকা যশ সামাজিক কাজে সবসময় আমাদের সঙ্গে থাকেন। আমি সব সময় তার প্রশংসা করি। স্বাস্থ্য বিভাগ তার আসন্ন সিনেমাটি সম্পর্কে আমাদের কাছে আবেদন করেছে।

শুনেছি ছবিতে নেতিবাচকভাবে ধূমপানের দৃশ্য তুলে ধরা হয়েছে এবং তাকে সেই দৃশ্য সরিয়ে দিতে বলা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে সিনেমার পরিচালক এবং সকলের সঙ্গে কথা বলব। এ বিষয়ে অবশ্যই সবার দায়িত্ব রয়েছে। সেটা পালন করা উচিত’।

প্রশান্ত নীলের পরিচালনায় ‘কেজিএফ চ্যাপ্টার ২’-তে যশ, সঞ্জয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন বলিউড তারকা রাভিনা ট্যান্ডন। এছাড়াও রয়েছেন শ্রীনদি শেঠি, ভাসিষত এন সিমা, আয়্যাপ্পা পি শর্মা ও হরিশ রায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31