IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী হচ্ছে ঐতিহ্যবাহী একটি বিভাগীয় শহর। এই বিভাগীয় শহর হতে নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের নানা ধরনের ষড়যন্ত্র চলছে বেশ কিছুদিন ধরে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সোমবার বেলা সাড়ে ১১ টায় হেতম খা, নেসকো প্রধান কার্যালয়ের সামনে রাজশাহীবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন ও রশিদ। বোয়ালিয়া থানা (পশ্চিম ) বিএনপির সভাপতি শামসুল ইসলাম মিলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, চন্দ্রিমা থানা বিএনপির আহবায়ক ফাইজুল ইসলাম ফাহি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, মহানগর কৃষক দলের আহবায়ক শরফুজ্জামান শামীম, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, মহানগর তাঁতি দলের সভাপতি কাজল, মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন ও যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ তপন। রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনির সঞ্চালনায় মানববন্ধনে বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্টজন এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সহ উপস্থিত নেতৃবৃন্দ বলেন, রাজশাহী হচ্ছে একটি বিভাগীয় শহর। এই শহর থেকে নেসকোর মতো গুরুত্বপূর্ণ একটি প্রধান কার্যালয় স্থানান্তর করে বগুড়ায় নিয়ে যাওয়া হবে ,এটা কোনভাবে মেনে নেওয়া যাবে না। বগুড়ার একজন প্রতিমন্ত্রী ও দু একজন সংসদ সদস্যর কারণে এই হঠকারী সিদ্ধান্ত হলে রাজশাহীবাসী কঠোর আন্দোলন গড়ে তুলবে। তারা আরো বলেন, রাজশাহীতে ফুল মন্ত্রী এবং এমপি রয়েছেন, যাদেরকে জনগণ ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। এই সিদ্ধান্ত থেকে হটে না আসলে এর বিরূপ প্রতিক্রিয়া সাধারণ ভোটারদের উপরে পড়বে বলে উল্লেখ করেন তারা।

বক্তারা আরো বলেন, বাংলাদেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে কে বা কাহারা কান ভারী করে এই ফায়দা হাসিল করার চেষ্টা করছে। এই ষড়যন্ত্র রাজশাহীবাসী কোনভাবেই মেনে নেবে না। দাবি না মানলে আগামীতে রাজশাহীতে হরতালসহ আরো কঠোর কর্মসূচি প্রদান করা হবে বলে উল্লেখ করেন তারা। বক্তব্য শেষে দাবি দাওয়া সম্মিলিত একটি স্মারকলিপি নেসকো নির্বাহী পরিচালক (প্রশাসন ও মানুষ সম্পদ )আফাজ উদ্দিন, উপসচিব এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরের প্রদান করেন তারা।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন সম্প্রতি নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগের খবর রাজশাহীবাসীর মধ্যে গভীর উদ্বেগ, ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে। এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাজশাহীর প্রশাসনিক গুরুত্ব হ্রাস পাবে, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম নেতিবাচকভাবে প্রভাবিত হবে। একই সঙ্গে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত প্রশাসনিক কাঠামো ও জনসেবামূলক কার্যক্রমও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

অতএব, মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের বিনীত আবেদন, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের প্রস্তাব বাতিল করে প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সদয় নির্দেশ প্রদান করবেন বলে তারা উল্লেখ করেন।

উল্লেখ্য এই বিষয়ে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ কোম্পানী অ্যাফেয়ার্স-১ শাখা নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসি(নেসকো) এর প্রধান কার্যালয় রাজশাহী হতে বগুড়া জেলা শহরে স্থানান্তরের জন্য সিনিয়র সহকারী সচিব শেখ মেজবাহ উল সাবেরিন কর্তৃক স্বাক্ষরিত মতামত প্রদানের জন্য একটি পত্র প্রদান করেছেন।

ঐ পত্রে উল্লেখ করা হয়েছে উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই (নেসকো) পিএলসি-এর প্রধান কার্যালয় রাজশাহী হতে বগুড়ায় স্থানান্তরের বিষয়ে কার্যক্রম গ্রহণের জন্য এর আর্থিক ও প্রশাসনিক প্রভাব বিশ্লেষণ করা প্রয়োজন। এ প্রেক্ষিতে উক্ত অফিস স্থানান্তরের ফলে আর্থিক ও প্রশাসনিক প্রভাবসমুহ সুষ্ঠুভাবে উল্লেখপূর্বক মতামত প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এই পত্রটি ১৬ জুলাই নেসকো ব্যবস্থাপনা পরিচালক বরাবরে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31