IMG-LOGO

মঙ্গলবার, ২১ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফাইনালে হারের পর মুখ খুললেন মেসিসাতক্ষীরায় নিখোঁজ স্কুল শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার, নারীকে ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে নিহতযুগপৎ আন্দোলনের ৪১টি রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বৈঠকমহানগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৯ বছরের শিশুবিএনপি কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল, আমি তাদের সফরসঙ্গী হিসেবে থাকবো : এমপি চাঁদবাগমারায় প্রভাবশালীদের বিরুদ্ধে ভূমিহীনদের জমি দখল চেষ্টার অভিযোগশহীদ রাষ্ট্রপতি জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরের বিচার হবে সেনা আইনেনিয়ামতপুরে গরুবোঝাই ভটভটি উল্টে নিহত ১, আহত ৫মোহনপুরে জেলা প্রশাসকের পরিদর্শন ও মতবিনিময় সভারুয়েট ও খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির এমটিই বিভাগের মধ্যে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিতমান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রিক এনজিওকর্মী আটকরাজশাহী এডিটরস ফোরামের সঙ্গে আরএমপির মতবিনিময় সভাদিল্লির রাজপথে বিক্ষোভের দিন উত্তপ্ত লোকসভা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সাতক্ষীরায় নিখোঁজ স্কুল শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার, নারীকে ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে নিহত

সাতক্ষীরায় নিখোঁজ স্কুল শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার, নারীকে ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় সকালে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর ফারজানা (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক এক সন্দেহভাজনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় উপজেলার কাজলা ইউনিয়নের কাশিবাটি গ্রামে ঝালমুড়ি বিক্রেতা সুমাইয়ার বাড়ির একটি ওয়ারড্রবের নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফারজানা একই এলাকার এনামুল হকের মেয়ে এবং ৬৯ নম্বর কাজলা-কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে ফারজানা স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তবে দুপুর পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, সে সেদিন স্কুলে পৌঁছায়নি। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। একপর্যায়ে কাশিবাটি গ্রামের সুমাইয়ার বাড়িতে অভিযান চালিয়ে তার ঘরের ওয়ারড্রবের নিচ থেকে শিশুটির গলাকাটা মরদেহ উদ্ধার করে।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপর হামলা চালিয়ে আটক সুমাইয়াকে ছিনিয়ে নেয় এবং গণপিটুনি দেয়। পরে তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে এবং শিশুটির মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় আমিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছি।

তিনি আরও জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের জন্য পুলিশ সুপারের কাছে ফোর্স চাওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930