IMG-LOGO

শুক্রবার, ২৪ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিআরটিএর পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতসফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকারগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির সভাসম্পত্তি দখল ও জাল ওয়ারিশ সনদের অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলনচাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের ট্রাফিক ও আইন সচেতনতায় বিশেষ কর্মশালা অনুষ্ঠিতমহাদেবপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণতানোরে ৩০ বছর ধরে জমি দখল প্রশাসনের হস্তক্ষেপ কামনা সাত পরিবারেরগোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানাশুধু মাদক সেবীদের আটক করে লাভ হবে না, মাদক কারবারিদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে : এমপি মিলনরাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন, রাষ্ট্রপতি পদে নতুন মুখকেচট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাইপোরশায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণচাঁপাইনবাবগঞ্জের নাচোলে টিসিবির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেতর থেকে উদ্ধার ভ্যানচালকের মরদেহ‘২০৩৪ সালের মধ্যে বাংলাদেশ হবে ট্রিলিয়ন ডলারের দেশ’সিটি কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে যাচাই-বাছাই শেষে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে যাচাই-বাছাই শেষে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির প্রথম ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে বুধবার (২২ জুলাই) মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। নির্ধারিত তফসিল অনুযায়ী অনুষ্ঠিত এ কার্যক্রম শেষে সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এর আগে ১৯ জুলাই মনোনয়নপত্র বিক্রি এবং ২১ জুলাই মনোনয়নপত্র জমা গ্রহণ করা হয়। বুধবার যাচাই-বাছাই শেষে প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করায় ২৫ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় আরও গতি এসেছে।

উক্ত নির্বাচনে সভাপতি পদে ২, সহ-সভাপতি ২, সাধারণ সম্পাদক ২, সহ-সাধারণ সম্পাদক ২, সাংগঠনিক সম্পাদক ১ ও সাধারণ সদস্য পদে ১১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। উক্ত নির্বাচনে মোট ভোটার ১০২ জন। আগামী ২৫ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল আজিজের নেতৃত্বে যাচাই-বাছাই কার্যক্রম পরিচালিত হয়। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সুনীল চন্দ্র, আলহাজ ইউনুস আলী, আবু বকর সিদ্দিক ও মোহাম্মদ আলী।

২০২২ সালের পর আবারও নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় ভবানীগঞ্জ দলিল লেখকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রার্থীরা নির্বাচনী প্রচারণা আরও জোরদার করেছেন। শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930