IMG-LOGO

বৃহস্পতিবার, ২৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে ৩০ বছর ধরে জমি দখল প্রশাসনের হস্তক্ষেপ কামনা সাত পরিবারেরগোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানাশুধু মাদক সেবীদের আটক করে লাভ হবে না, মাদক কারবারিদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে : এমপি মিলনরাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন, রাষ্ট্রপতি পদে নতুন মুখকেচট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাইপোরশায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণচাঁপাইনবাবগঞ্জের নাচোলে টিসিবির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেতর থেকে উদ্ধার ভ্যানচালকের মরদেহ‘২০৩৪ সালের মধ্যে বাংলাদেশ হবে ট্রিলিয়ন ডলারের দেশ’সিটি কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল‘স্থানীয় সরকারকে শক্তিশালী না করলে গণতন্ত্র টেকসই হয় না’গোমস্তাপুরে মাদক নির্মুলে মতবিনিময় সভাপুঠিয়া ৩ মাদকসেবী কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিতপত্নীতলায় শান্তি, সম্প্রীতি ও ঐক্য গড়তে মতবিনিময় সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান গাঁজা উদ্ধারসিনেমার অনেক প্রস্তাব পেয়েও রাজি নন তটিনী
Home >> টপ নিউজ >> রাজশাহী >> দুর্গাপুরে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

দুর্গাপুরে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক,দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার সাথে উপজেলার কর্মরত সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা এবং বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

সভায় নবাগত ইউএনও উম্মে হাবিবা ফারজানা বলেন, দুর্গাপুর উপজেলার উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক ও গঠনমূলক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাই সরকারি নীতিমালার আলোকে জনগণের কল্যাণে ভালো কিছু করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগে জনগণের দোরগোড়ায় সেবার মান আরও বৃদ্ধি করা সম্ভব। একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা প্রত্যাশা করেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি জীবন আলী সবুজ (কোরবান), সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবলু, সাংবাদিক ফরিদ আহমেদ আবির, আবুল হাসনাত, আব্দুল্লাহ আল-শামস সবুজ এবং মশিউর রহমান মানিক।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক জাহাঙ্গীর আলম, মোমিন জাদরান, মনিরুল ইসলাম, রাকিবুল ইসলাম, ফয়সাল মাহামুদ, মুন্না ইসলাম আগুন, আশরাফুল ইসলাম, শাহিনুর রহমান, সেলিম রেজা, মো. শাহিন, আলামিন, মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
অনুষ্ঠান শেষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930