ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগরে শতাধীক শিক্ষার্থীদের মাঝে আম,জাম,কাঁঠাল,মেহগনি ও পেঁপে গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সাথে গ্রামের বৃত্তিপ্রাপ্ত ও মেধাবী ১১জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় কালীগ্রাম কসবাপাড়া সূর্য তরুণ ক্লাব ও গ্রামবাসীর আয়োজনে কসবাপাড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে চারা বিতরণ ও সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগ্রাম কসবাপাড়া সূর্য তরুণ ক্লাবের সভাপতি মো: ওহেদুল ইসলাম মিলন| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কালীগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফরিদ উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আবাদপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খলিলুর রহমান,কালীগ্রাম ইউনিয়ন শাখা প্রবাসী ঐক্য পরিষদের সমম্বয়ক সিরাজুল ইসলাম।
এছাড়া ক্লাবের সদস্য আব্দুর রাজ্জাক,আব্দুল খালেক মন্ডল,বাবু সরদার, দিলবর রহমান,নজরুল ইসলাম,রহেদ ফকির ও হাফিজুল মন্ডলসহ ক্লাবের অন্যনান্য সদস্যবৃন্দ ও গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান,গ্রামের শিক্ষার্থীদের লেখা পড়ায় উদ্বুদ্ধ করতে এই আয়োজন করা হয়| অনুষ্ঠানে মাদক মুক্ত সমাজ গড়তে এবং মোবাইল আশক্তি থেকে বিরত রাখতে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি সচেতনতামুলক বক্তব্য প্রদান করেন বক্তারা।



