IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> নাচোলে ক্ষুদ্র-নৃগোষ্ঠী সদস্যদের মাস্ক ও শীতবস্ত্র বিতরণ

নাচোলে ক্ষুদ্র-নৃগোষ্ঠী সদস্যদের মাস্ক ও শীতবস্ত্র বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার প্রত্যন্ত ৫টি গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মধ্যে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়েছে। বুয়েট অ্যালামনাইয়ের উদ্যোগে এসব কম্বল ও মাস্ক বিতরণ করা হয়। বিতরণ করেন বৃহত্তর রাজশাহী সমিতির সভাপতি ও আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাহ্তাব উদ্দিন।

উল্লেখ্য, নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের ধরইল শ্যামপুর, লইলাপাড়া, জমিনকমিন, বাসুগ্রাম ও কার্তিকপুর গ্রাম প্রত্যন্ত অঞ্চল হিসেবে পরিচিত। এসব গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদেরই বসবাস। এসব গ্রাম থেকে প্রায় ৫-৭ কিলোমিটার দূরত্বের মধ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। যোগাযোগের জন্য নেই কোনো পাকা রাস্তা, নেই স্বাস্থ্য ক্লিনিক, হাট বাজার ও স্যানিটেশন ব্যবস্থা। একটি খাবার স্যালাইন কিংবা ঔষুধ কিনতে যেতে হয় ৫ কিঃ মিঃ দুর আমনুরা বাজারে। নেই গ্রাম্যহাট ও দৈন্যদিন বাজার।

শনিবার বেলা ১২টায় উপজেলার নেজামপুর ইউনিয়নের ধরইল শ্যামপুর গ্রামে কম্বল ও মাস্ক বিতরণের আয়োজন করা হয়। উল্লিখিত গ্রামগুলোর ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই শতাধিক সদস্যের মধ্যে এসব বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক গৌড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তৌহিদ, নাচোল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবু, শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক, রানী ইলা মিত্র সংসদের সভাপতি বিধান সিং, আদিবাসী নেত্রী মর্জিনা বাসকি ও হীরামনি খালকো, কামরুজ্জামান বিজয়, সাংবাদিক ইব্রাহিম বাবু ও আতাউর রহমানসহ অন্যরা।

শীতকালিণ সময়ে কম্বল পাওয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরার জানান, এই প্রথম প্রত্যন্ত গ্রামে এসে কেউ শীতবস্ত্র বিতরণ করলেন। এসময় ইঞ্জিনিয়ার মাহ্তাব উদ্দিনের প্রতি তাদের ভাষায় অভিবাদন জানায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news