IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে নওগাঁর বদলগাছী উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, শিক্ষাবৃত্তির অর্থ ও উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে বদলগাছী উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার সব শ্রেণি-পেশার মানুষের উন্নয়নে কাজ করছে। বিশেষ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষা, দক্ষতা ও জীবনমান উন্নয়নে বিভিন্ন বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ করেছে। 

তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে যে উন্নয়ন ও কল্যাণমূলক অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে দল আন্তরিকভাবে কাজ করছে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ৮টি ইউনিয়নের ৩৮জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী  শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল, ২৫ জন উপকারভোগীর মাঝে সেলাই মেশিন এবং ২৫৪ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করা হয়। শিক্ষাবৃত্তির আওতায় প্রাথমিক স্তরের ১২৬ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৩ হাজার টাকা, মাধ্যমিক স্তরের ৭৬ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৫ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক স্তরের ৫১ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৭ হাজার টাকা করে প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীর শিক্ষা বিস্তার, দক্ষতা ও জীবনমান উন্নয়নে সরকারের এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব উদ্যোগ শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করবে এবং তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন,  উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান কেটু, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান।

এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31