IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বাকি টাকা পরিশোধের নামে ডেকে হত্যা, আটক ৩

বাকি টাকা পরিশোধের নামে ডেকে হত্যা, আটক ৩

ধূমকেতু প্রতিবেদক : বাকিতে কেনা মোবাইলের বকেয়া টাকা পরিশোধ করতে মোবাইল বিক্রেতা জহুরুল ইসলামকে (২৩) বাগানে ডেকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে তার কাছে থাকা ২৫ হাজার টাকা ও বিভিন্ন কোম্পানীর ২৮টি মোবাইল সেট ছিনতাই করে নেয়া হয়।

নিহত জহুরুল ইসলাম বাঘা থানাধীন পানিকুমড়া বাজারে মেহেদী হাসান ওরফে মনি এর টেলিকম ও ইলেক্ট্রনিক্সের দোকানে সেলস্ম্যান হিসেবে চাকরি করতো। মূলত বাকিতে মোবাইল কিনে সেই টাকা পরিশোধ না করার জন্যই তাকে হত্যা করা হয়। হত্যার দায় স্বীকার করে আটক তিন আসামি ১৬৪ ধারায় রাজশাহীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। নিহত যুবক রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রামের রফিকুলের ছেলে।

শুক্রবার দিবাগত রাতে পুলিশ মোবাইল বিক্রেতাকে হত্যা করেস ছিনিয়ে ২৮ টি মোবাইল সেট উদ্ধার করে ও তিন আসামিকে আটক করে। আটককৃতরা হলেন, নাটোর জেলার লালপুর থানার কাজিপাড়া গ্রামের মৃত সানাউল্লাহর ছেলে আমিনুল ইসলাম ওরফে শাওন (৩০), একই থানার বালিতিতা ইসলামপুর গ্রামের আকমল হোসেনের ছেলে মাসুদ রানা (২৬) ও রাজশাহীর বাঘা উপজেলার জোতকাদিরপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে মেহেদি হাসান ওরফে রকি (২৩)।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, খুন হওয়া জহুরুল প্রতিদিন সকাল ৯টার দিকে দোকান থেকে বিভিন্ন কোম্পানীর মোবাইল ফোন নিয়ে বিভিন্ন বাজারে মোটর সাইকেল যোগে দোকানে দোকানে গিয়ে বিক্রি করে সেই টাকা নিয়ে ফিরে আসতো। চলতি মাসে ৫ জানুয়ারী জহুরুল মোবাইল বিক্রি করতে গিয়ে আর ফিরে না আসায় তার পরিবারের লোকজন মোবাইলে ভিকটিমের সাথে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয় এবং বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে। পরদিন সকাল ৭টার দিকে জোহরুলের মৃতদেহ বাঘা থানাধীন তেথুলিয়া শিকদারপাড়া (কামারপাড়া) গ্রামস্থ আম বাগানের মধ্যে থেকে উদ্ধার হয়। পরে নিহতের ভাই রুহুল আমিন বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে বাঘা থানায় মামলা দায়ের করেন। শুক্রবার রাতে আসামী মাসুদ রানা ও আমিনুল ইসলামকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে। এরপর তাদের দেয়া তথ্যমতে আসামি মেহেদী হাসান ওরফে রকিকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাড়ি থেকে বিভিন্ন কোম্পানির ২৮ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার কথা স্বীকার করে জানায়, নিহত জহুরুলের কাছ থেকে মাসুদ ও আমিনুল বাকিতে মোবাইল কিনেন। বাকি টাকার জন্য জহুরুল তাদের চাপ দিলে তারা টাকা না দেওয়ার জন্য জহুরুলকে হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন জহুরুল আড়ানী থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে আসামি মাসুদ ও আমিনুল পূর্ব পরিকল্পনা অনুযায়ী মোবাইলের টাকা দিতে চেয়ে কৌশলে তাকে আম বাগানে ডেকে নেয়। জহুরুল ঘটনাস্থলে আসলে আসামীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার নিকটে থাকা ২৫ হাজার টাকা ও বিভিন্ন কোম্পানির ২৮ টি মোবাইল নিয়ে যায়। এরপর আসামিরা মোবাইলগুলো মেহেদী হাসান ওরফে রকির কাছে রাখে। পরে তাদের আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31