IMG-LOGO

রবিবার, ২৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চারঘাটে ১০ পিচ ইয়াবাসহ চিহিৃত মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতারআউটসোর্সিং বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবি: মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভমহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরাসার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিতফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণাস্বামীকে বাঁচাতে গিয়ে খাড়ির পানিতে ঝাঁপ, ডুবে নবদম্পতির মৃত্যুসিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের নৌকা ভ্রমণমহানগরবাসীর নিরাপত্তায় রাজশাহী সিটি কর্পোরেশন আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছারাণীনগরে নৌকা থেকে বিলের পানিতে পড়ে বৃদ্ধের মৃতুরাণীনগরে ৬জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনাগোদাগাড়ীতে পুকুর থেকে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধারবাগমারায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি জুয়েল, সম্পাদক মমিনরাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণসেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> টপ নিউজ >> রাজশাহী >> আউটসোর্সিং বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবি: মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভ

আউটসোর্সিং বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবি: মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক : দৈনিক মজুরিভিত্তিক ও মাস্টার রোলে কর্মরত কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ, বিতর্কিত আউটসোর্সিং প্রথা বাতিল এবং বিনা কারণে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী কর্মচারীরা। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দাবি আদায় না হলে ৯ আগস্ট সচিবালয় অভিমুখে পদযাত্রার কড়া হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রবিবার বেলা সাড়ে বারোটায় বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির ব্যানারে কর্মচারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে তারা জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন। পরে আদালত চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে প্রায় ৩০ থেকে ৪০ হাজার কর্মচারী দীর্ঘ বছর ধরে মাস্টার রোলে রাষ্ট্রীয় জরুরি সেবা প্রদান করে আসছেন। কিন্তু গত ১৫ এপ্রিল ২০২৫ তারিখে অর্থ বিভাগ কর্তৃক জারিকৃত “দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫” কর্মচারীদের সাংবিধানিক মৌলিক অধিকার চরমভাবে ক্ষুণ্ণ করেছে। এই নীতিমালার অজুহাতে মিটফোর্ড হাসপাতাল, সমাজ সেবা অধিদপ্তর, ডাক বিভাগ, খাদ্য অধিদপ্তর, বাংলাদেশ রেলওয়েসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ইতোমধ্যে তিন হাজারেরও বেশি কর্মচারীকে বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে।

বিক্ষুব্ধ কর্মচারীরা অভিযোগ করেন, বর্তমানে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত মাস্টার রোল কর্মচারীদের আউটসোর্সিংয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এই সিদ্ধান্তকে ‘আধুনিক দাসপ্রথা’ আখ্যায়িত করে তারা বলেন, এর ফলে দীর্ঘদিনের কর্মচারীদের চাকরির নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক নেতৃত্ব ও বিচক্ষণ সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করে কর্মচারীরা বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কর্মচারীদের ভবিষ্যৎ নিরাপদ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে তারা বিশ্বাস করেন।

তাদের দাবীর মধ্যে রয়েছে কোনো প্রকার বৈধ কারণ ও সুষ্ঠু তদন্ত ছাড়াই অন্যায়ভাবে চাকরিচ্যুত তিন হাজারেরও বেশি কর্মচারীকে অবিলম্বে স্ব-স্ব পদে পুনর্বহাল করতে হবে এবং চাকরির আইনি নিশ্চয়তা দিতে হবে।

দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের আউটসোর্সিং ব্যবস্থায় হস্তান্তরের সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে।

‘দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা-২০২৫’ বাতিল করে বয়সসীমা শিথিলপূর্বক মাস্টার রোল কর্মচারীদের চাকরি স্থায়ী করার কার্যকর ব্যবস্থা নিতে হবে।

কর্মচারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ৩১ জুলাই ২০২৬-এর মধ্যে এসব দাবি বাস্তবায়নে দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করতে হবে। অন্যথায় আগামী ০৯ আগস্ট ২০২৬ (রবিবার) অর্থ সচিবের পদত্যাগের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।

বৈষম্যহীন ও দাসত্বমুক্ত আধুনিক বাংলাদেশ বিনির্মাণে কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে কর্মসূচির শেষ হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930