ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী নগরীর বড়কুঠি সংলগ্ন পদ্মা গার্ডেন এলাকার পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে।
আজ ২৮ জুলাই মঙ্গলবার আনুমানিক দুপুর সাড়ে ১২টায় নৌকাডুবির এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামপুর জিয়ানগর থেকে আসা একটি নৌকায় মোট ৮ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় বিষপুর ফেরিঘাটে ইজারাদারের নৌকা ও স্থানীয় লোকজনের তাৎক্ষণিক প্রচেষ্টায় ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়।
তবে নৌকার মাঝি কাউসার আলী (৬০) ও তাঁর ছেলে জিয়ারুল ইসলাম (৩২) নিখোঁজ রয়েছেন। তাদের বাড়ি পবার শ্যামপুরের জিয়ানগর এলাকায়।
নিখোঁজ দুই ব্যক্তিকে উদ্ধারে স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থার সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছে ।


