IMG-LOGO

বুধবার, ২৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে-আবু সাইদ চাঁদ এমপিফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানকে আসামি করে থানায় অভিযোগমহাদেবপুরে বাসের ধাক্কায় প্রাণগেল মোটরসাইকেল আরোহীরধামইরহাটে মেধাবী শিক্ষার্থী সাবিরা আক্তারের পড়ালেখায় প্রধান বাধা দরিদ্রতাধামইরহাট সফরে সংরক্ষিত নারী এমপি আন্না মিনজ-দলীয় ও প্রশাসনে পৃথক মত বিনিময়মান্দায় বৃত্তিপ্রাপ্ত ৯১ শিক্ষার্থীকে সংবর্ধনাপোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুমান্দায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু ঘিরে নানা প্রশ্নবাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশাপুঠিয়ায় রাস্তা ও কবরস্থানে উদ্বোধন করলেন নজরুল ইসলাম এমপিজর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানেরব্যারিস্টার মোশাররফ হোছাইন সিআইডি প্রধানের দায়িত্ব নিলেনইরাকে ইরানপন্থি গোষ্ঠীর ওপর সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ৮বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারিশিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় অটো-ভ্যানের নতুন ভাড়া নির্ধারণ, ভবানীগঞ্জ-কেশরহাট ভাড়া ৫০ টাকা

বাগমারায় অটো-ভ্যানের নতুন ভাড়া নির্ধারণ, ভবানীগঞ্জ-কেশরহাট ভাড়া ৫০ টাকা

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় ব্যাটারিচালিত অটো ও ভ্যানের ভাড়া পুনর্নির্ধারণের লক্ষ্যে অটো-ভ্যান মালিক সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে মচমইল বাজারের দাস ভিলেজে অনুষ্ঠিত সভায় মচমইল বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ গোলাম রহমান সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন ব্যবসায়ী সোহেল রানা।

সভায় বক্তব্য দেন শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, মচমইল পূর্ব অটো মালিক সমিতির সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক শাহিন আলম, মচমইল পশ্চিম অটো মালিক সমিতির সভাপতি আয়নাল হক, কেশরহাট অটো মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম এবং ভবানীগঞ্জ অটো মালিক সমিতির সভাপতি ময়েজ উদ্দিন।

সভায় চারটি অটো স্ট্যান্ডের মালিক ও চালকদের সর্বসম্মতিক্রমে নতুন ভাড়া নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার (২৯ জুলাই) থেকে ভবানীগঞ্জ-কেশরহাট রুটে ব্যাটারিচালিত অটো ও ভ্যানের যাত্রীভাড়া ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া মচমইল বাসস্ট্যান্ড থেকে কেশরহাট পর্যন্ত ভাড়া ২৫ টাকা এবং মচমইল বাসস্ট্যান্ড থেকে ভবানীগঞ্জ পর্যন্ত ভাড়া ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সভায় জানানো হয়, নতুন ভাড়ার তালিকা বুধবার থেকে কার্যকর হবে। অনুষ্ঠানে চারটি অটো স্ট্যান্ডের শতাধিক অটো ও ভ্যানচালক উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ