ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ পানি উন্নয়ন সার্কেল বাপাউবো রাজশাহী তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেহেদী হাসানকে দায়িত্বপ্রদান করায় রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা এবং ক্রেস্ট প্রদান করা হয় ।
আজ ৩০ জুলাই বিকাল ৪:৩০ মিনিটে, রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির উদ্যোগে এক আনন্দঘন পরিবেশে শুভেচ্ছা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির সভাপতি মোঃ সফিউল আলম বুলু, সাধারণ সম্পাদক মোঃ শাহীন ইকবাল, সিনিয়র সহ-সভাপতি খন্দকার হাসান কবির,
সহ-সভাপতি মো: আলী আজম,সহ-সভাপতি খাজা তারেক সিজার, ১নং সহ-সাধারণ সম্পাদক মোঃ রহিম রেজা রানা ।
এছাড়াও উপস্থিত ছিলেন সহ প্রচার সম্পাদক মো: পলাশ,সমাজ ও কল্যাণ সম্পাদক মাসুদ পারভেজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: সেলিম রেজা (রাজু), দপ্তর ও তথ্য সম্পাদক শেখ আবু জাফর টুটু,ক্রিয়া সম্পাদক – সেলিম, সহ-আইন সম্পাদক মোঃ আঃ মান্নান, সদস্য মো: সাজ্জাত হোসেনসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ
সমিতির নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রকৌশলী মহোদয়ের সর্বাঙ্গীণ সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তাঁর দক্ষ নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনকল্যাণমুখী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।



