IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার উদ্বোধনগোদাগাড়ীতে আধুনিক যাত্রী ছাউনি ও গণশৌচাগার নির্মাণের দাবিতে স্মারকলিপিফুলবাড়ীতে চায়না দুয়ারী ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংসজাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেহেদী হাসানকে ফুলের শুভেচ্ছারাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেহেদী হাসানকে ক্রেস্ট প্রদানপুঠিয়ায় শিক্ষাবৃত্তি এবং গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ‘আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি’ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও উপবৃত্তির অর্থ বিতরণগাড়িবহরে পুলিশের বাধা পেয়ে সড়কে বসে পড়লেন এনসিপি নেতারাঝালকাঠিতে শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রফিকুল ইসলাম জামাল এমপিবাংলাদেশে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে-আবু সাইদ চাঁদ এমপিফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানকে আসামি করে থানায় অভিযোগমহাদেবপুরে বাসের ধাক্কায় প্রাণগেল মোটরসাইকেল আরোহীরধামইরহাটে মেধাবী শিক্ষার্থী সাবিরা আক্তারের পড়ালেখায় প্রধান বাধা দরিদ্রতাধামইরহাট সফরে সংরক্ষিত নারী এমপি আন্না মিনজ-দলীয় ও প্রশাসনে পৃথক মত বিনিময়
Home >> রাজশাহী >> গোদাগাড়ীতে আধুনিক যাত্রী ছাউনি ও গণশৌচাগার নির্মাণের দাবিতে স্মারকলিপি

গোদাগাড়ীতে আধুনিক যাত্রী ছাউনি ও গণশৌচাগার নির্মাণের দাবিতে স্মারকলিপি

গোদাগাড়ীতে আধুনিক যাত্রী ছাউনি ও গণশৌচাগার নির্মাণের দাবিতে স্মারকলিপি

গোদাগাড়ীতে আধুনিক যাত্রী ছাউনি ও গণশৌচাগার নির্মাণের দাবিতে স্মারকলিপি। ছবি- ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে আধুনিক যাত্রী ছাউনি পুনঃনির্মাণ, বাস বে, গণশৌচাগার ও পুলিশ বক্সসহ প্রয়োজনীয় যাত্রীসেবা অবকাঠামো নির্মাণের সুনির্দিষ্ট দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১০টায় ‘গোদাগাড়ী সামাজিক সংগঠন ঐক্য পরিষদ’ এবং এর অন্তর্ভুক্ত সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের নিকট এই স্মারকলিপি পেশ করা হয়।

সংগঠনের পক্ষ থেকে উত্থাপিত ১০টি দাবির মধ্যে প্রধান ৫টি দাবি হলো-ভেঙে ফেলা যাত্রী ছাউনিটির স্থানে আধুনিক, টেকসই ও দৃষ্টিনন্দন নতুন যাত্রী ছাউনি পুনর্র্নিমাণ; যাত্রীদের নিরাপদ ওঠানামার জন্য জাতীয় মহাসড়কের মানদণ্ড অনুযায়ী বাস বে নির্মাণ, ডাইংপাড়া মোড়সহ সদরে নারী, পুরুষ ও প্রতিবন্ধীবান্ধব আধুনিক গণশৌচাগার স্থাপন; যাত্রী নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় স্থায়ী পুলিশ বক্স স্থাপন এবং পর্যাপ্ত এলইডি আলোকসজ্জা, বসার ব্যবস্থা, নিরাপদ পথচারী পারাপার ও ডাস্টবিনসহ সার্বিক যাত্রীসেবার মান উন্নয়ন।

স্মারকলিপি প্রদানকালে গোদাগাড়ী সামাজিক সংগঠন ঐক্য পরিষদের সভাপতি রেজাউল করিম জুয়েলের নেতৃত্বে উপস্থিত ছিলেন, সমাজ ও মানব কল্যাণ সংঘ (জনকল্যাণ)-এর সভাপতি ডাক্তার রমজান আলী ও মহাসচিব নূরে আলম অহিদ, প্রতিবন্ধী অধিকার সংরক্ষণ সংস্থার সভাপতি নজরুল ইসলাম, নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির নির্বাহী সদস্য ফরহাদ বাদশা, সমন্বয়কারী সদস্য আলহাজ্ব আব্দুল জলিল, গোদাগাড়ী সামাজিক সংগঠন ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ও দপ্তর সম্পাদক ইব্রাহিম হোসেন উজ্জ্বল, সেবারবাড়ী অর্গানাইজেশনের সেক্রেটারি ফারুক হোসেন এবং মমতার নারী বিকাশ সংগঠনের সভানেত্রী মেহেরুন নেসাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ জানান, গোদাগাড়ীর লক্ষাধিক মানুষের ভোগান্তি লাঘব ও নিরাপদ সড়ক যোগাযোগের স্বার্থে এই যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নে প্রশাসন সদয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে তারা আশাবাদী। গোদাগাড়ীর সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ে তাদের এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ