IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার উদ্বোধনগোদাগাড়ীতে আধুনিক যাত্রী ছাউনি ও গণশৌচাগার নির্মাণের দাবিতে স্মারকলিপিফুলবাড়ীতে চায়না দুয়ারী ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংসজাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেহেদী হাসানকে ফুলের শুভেচ্ছারাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেহেদী হাসানকে ক্রেস্ট প্রদানপুঠিয়ায় শিক্ষাবৃত্তি এবং গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ‘আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি’ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও উপবৃত্তির অর্থ বিতরণগাড়িবহরে পুলিশের বাধা পেয়ে সড়কে বসে পড়লেন এনসিপি নেতারাঝালকাঠিতে শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রফিকুল ইসলাম জামাল এমপিবাংলাদেশে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে-আবু সাইদ চাঁদ এমপিফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানকে আসামি করে থানায় অভিযোগমহাদেবপুরে বাসের ধাক্কায় প্রাণগেল মোটরসাইকেল আরোহীরধামইরহাটে মেধাবী শিক্ষার্থী সাবিরা আক্তারের পড়ালেখায় প্রধান বাধা দরিদ্রতাধামইরহাট সফরে সংরক্ষিত নারী এমপি আন্না মিনজ-দলীয় ও প্রশাসনে পৃথক মত বিনিময়
Home >> রাজশাহী >> বাগমারায় স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার উদ্বোধন

বাগমারায় স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার উদ্বোধন

বাগমারায় স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার উদ্বোধন

বাগমারায় স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার উদ্বোধন। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বাগমারা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার উদ্বোধন ও জেলা প্রশাসককে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক শামসুল হক।

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন প্রামাণিক, সোলাইমান আলী হিরু, আব্দুর রাজ্জাক প্রামাণিক, ইব্রাহিম হোসেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান সংসদ বাগমারা উপজেলা কমান্ড কাউন্সিলের সভাপতি সাইফুল ইসলাম উজ্জ্বলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানরা।

মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও কল্যাণ নিশ্চিত করা এবং নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানের শেষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামকে বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ