IMG-LOGO

শুক্রবার, ৩১ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘা সীমান্ত এলাকার পদ্মায় ভাসছিল মরা মহিষরাজশাহীতে সুকর্ণা ডেভেলপারস এর ৮ম ভবন আরকে টাওয়ার এর ফ্ল্যাট হস্তান্তরজুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজশাহী মহানগরবিএনপির সমাবেশের প্রস্তুতিমূলক সভামান্দায় প্রমীলা প্রীতি ফুটবলে নওগাঁর দাপুটে জয়বাঘায় বিএনপি নেতার বাড়িতে বিস্ফোরণ, এলাকায় আতঙ্কহরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পাহারাধীন ২ জাহাজে হামলা চালালো আইআরজিসিরাসিক প্রশাসক জুম্মার নামাজ শেষে ১৮নং ওয়ার্ডের আসাম কলোনী এলাকা পরিদর্শনচাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার‘জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে’বাগমারায় স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার উদ্বোধনগোদাগাড়ীতে আধুনিক যাত্রী ছাউনি ও গণশৌচাগার নির্মাণের দাবিতে স্মারকলিপিফুলবাড়ীতে চায়না দুয়ারী ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংসজাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেহেদী হাসানকে ফুলের শুভেচ্ছারাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেহেদী হাসানকে ক্রেস্ট প্রদানপুঠিয়ায় শিক্ষাবৃত্তি এবং গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘা সীমান্ত এলাকার পদ্মায় ভাসছিল মরা মহিষ

বাঘা সীমান্ত এলাকার পদ্মায় ভাসছিল মরা মহিষ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : পদ্মা নদীতে ভাসমান অবস্থায় বিশাল দেহের একটি মরা মহিষ দেখা গেছে। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টায় বাঘা উপজেলার মীরগঞ্জ এলাকা থেকে উপজেলার পদ্মা নদীর ভেতরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয়দের ধারণা, উজান থেকে পানির স্রোতে মহিষের মরদেহটি ভেসে এসেছে। মরদেহটি পানিতে দীর্ঘ সময় ধরে ভাসার কারণে আশেপাশের পরিবেশে দুর্গন্ধ ছড়াচ্ছে।পরিবেশবিদরা বলছেন, এভাবে মরা প্রাণী নদীতে ভাসলে পানি দূষিত হওয়ার ঝুঁকি থাকে। নদীপাড়ের মানুষকে আপাতত নদীর পানি ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেন তারা।

মহিষটি কোথায় থেকে কিভাবে ভেসে আসলো, এবিষয়ে জানতে চেয়ে আলাইপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মাহাবুব আলম, মীরগঞ্জ বিজিবি সুবেদার বাবুল ইসলামের সাথে কথা বললে তারা বলেন বিষয়টি তাদের নজরে আসেনি ।

এ বিষয়ে বাঘা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজা শামিমা আক্তার জানান, পরিবেশ নষ্ট না হয়, এজন্য যে কোন মৃত প্রাণী পুঁতে ফেলার জন্য পরামর্শ দেওয়া হয়। নদীতে ভাসমান মরা মহিষের খবরটি আপনার মাধ্যমে জানলাম। মরদেহটি উদ্ধার করে মাটিতে পুঁতে ফেলার ব্যবস্থা করা হবে।”

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, ভাসমান মরা মহিষ নদীর পানি সহ পরিবেশ দূষিত করতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে এবং মহিষটি কার এবং কিভাবে মারা গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ