IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পরিবেশের ভারসাম্য রক্ষা ও শহরের সৌন্দর্য বৃদ্ধিতে প্রশংসিত পৌর প্রশাসক শিবু দাশ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও শহরের সৌন্দর্য বৃদ্ধিতে প্রশংসিত পৌর প্রশাসক শিবু দাশ

ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন সম্প্রসারণ এবং শহরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীর পুঠিয়া পৌরসভার উদ্যোগে এক হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। ব্যতিক্রমী এ উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

পৌরসভার বিভিন্ন সড়কের পাশে, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্থাপনা ও উন্মুক্ত স্থানে পর্যায়ক্রমে এসব চারা রোপণ করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি শহরের নান্দনিকতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মাসব্যাপি এ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন পুঠিয়া পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা শিবু দাশ । তাঁর উদ্যোগ ও তদারকিতে গাছের চারা রোপণের পাশাপাশি সেগুলোর নিয়মিত পরিচর্যার ব্যবস্থাও নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ ধরনের উদ্যোগ সময়োপযোগী। তারা আশা প্রকাশ করেন, রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করা হলে আগামী কয়েক বছরের মধ্যে পুঠিয়া পৌর এলাকা আরও সবুজ ও মনোরম হয়ে উঠবে।

পুঠিয়া পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা শিবু দাশ বলেন, সবুজ, সুস্থ ও পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৃক্ষ আমাদের অক্সিজেন, খাদ্য, ঔষধ ও পরিবেশের ভারসাম্য রক্ষার অন্যতম ভিত্তি। একটি গাছ লাগাই, পরিচর্যা করি এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাই একসঙ্গে কাজ করি। এছাড়াও পুরো পৌর এলাকার নাগরিকদের গাছগুলো সঠিকভাবে পরিচর্যা করার আহ্বান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31