IMG-LOGO

বৃহস্পতিবার, ২৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ ও মিছিলনিয়ামতপুরে অবৈধ যান ঝরছে প্রাণভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভাপত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভাসিরাজগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে অংশীজনদের সাথে সমন্বয় সভাঅনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েটপ্রবাসীদের নিরাপত্তা-জ্বালানি সংকটের শঙ্কার কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানমেয়ের বাড়ি যাওয়ার পথে বাসের চাপায় বৃদ্ধের মৃত্যুপ্রতিমন্ত্রীর সামনেই কুষ্টিয়ায় ছাত্রদলের দুই গ্রুপের হট্টগোল-হাতাহাতিবাংলাদেশের সঙ্গে বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তিপানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, হুমকিতে বসতভিটা-ফসলি জমি, বিদ্যালয়ে ফিরতে পারেননি শিক্ষার্থীরাবন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ,অসহায়দের পাশে সর্বদা থাকার অঙ্গিকার আরডিএ চেয়ারম্যান সুইটপত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানরাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবেঃ রিটনপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার -১
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

তানোরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক,তানোর: মাদক,সাইবার অপরাধ,নারী নির্যাতন,সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে রাজশাহীর তানোর এক বিশেষ কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮আগস্ট) তানোর থানা পুলিশের আয়োজনে এসভা অনুষ্ঠিত হয়।

​সভায় সভাপতিত্ব করেন, রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাইমুল হাছান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পরভেজ এর সঞ্চালনায় ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক নাঈমা খান, গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মির্জা আঃ সালাম, এছাড়া স্থানীয় রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের মধ্যে সভায় আরও উপস্থিত ছিলেন— তানোর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস আলী, তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, এবং মুন্ডুমালা পৌর বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​এ সময় আমন্ত্রিত প্রধান অতিথি উপস্থিত সাধারণ মানুষের মুখ থেকে এলাকার বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।এবং তাৎক্ষণিক সমাধানের জন্য তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজকে নির্দেশ প্রদান করেন।

​সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন এবং উগ্রবাদ নির্মূল করতে কেবল পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন পুলিশ ও জনসাধারণের সম্মিলিত উদ্যোগ।

অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গড়তে স্থানীয় বাসিন্দাদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।পরে তিনি থানা চত্বরে একটি আমের চারা রোপন করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031