IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> এসএসসিতে উপজেলা সেরা এনামের স্বপ্ন সফটওয়্যার প্রকৌশলী হওয়া

এসএসসিতে উপজেলা সেরা এনামের স্বপ্ন সফটওয়্যার প্রকৌশলী হওয়া

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে সেরা হয়েছে এনাম আহমেদ। ১২৫০ নম্বরের মধ্যে ১১৯৬ নম্বর পেয়ে সে উপজেলার মধ্যে সর্বোচ্চ ফলাফল অর্জন করেছে। ভবিষ্যতে একজন দক্ষ সফটওয়্যার প্রকৌশলী হয়ে দেশের প্রযুক্তিখাতে অবদান রাখার স্বপ্ন দেখছে মেধাবী এই শিক্ষার্থী।

এনাম আহমেদ মান্দা উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে। তার এ সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

এনাম আহমেদ উপজেলার ছোটবেলালদহ গ্রামের এনামুল হকের ছেলে। তার বাবা এনামুল হক পেশায় একজন শিক্ষক এবং মা দিলরুবা খানম গৃহিণী। সন্তানের এমন সাফল্যে আনন্দ প্রকাশ করে পরিবারের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এনাম আহমেদ বলে, ‘আমার মূল লক্ষ্য একজন দক্ষ সফটওয়্যার প্রকৌশলী হওয়া। প্রযুক্তিখাতে নতুন কিছু উদ্ভাবন করে দেশের অগ্রগতিতে বিশেষ অবদান রাখতে চাই।’
কাঙ্খিত লক্ষ্য অর্জনে শিক্ষক, অভিভাবকসহ সবার দোয়া কামনা করেছে এনাম আহমেদ।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31