IMG-LOGO

বুধবার, ১৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে বৃষ্টির অভাবে খরায় পুড়ছে আমনের খেত, দুশ্চিন্তায় কৃষকতারাগঞ্জে বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন রংপুর জেলা প্রশাসকগোমস্তাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন ও গাছের চারা বিতরণমোহনপুর কেশরহাট পৌর মাস্টার প্ল্যান প্রণয়ন পরামর্শকরণ সভাপুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৫০০ গাছের চারা রোপণচাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যুতানোরে নারী এনজিও কর্মীর ঘরে আটক কর্মকর্তা আশরাফুলের প্রতিবাদ দিয়ে রক্ষার চেষ্টানিয়ামতপুরে ৫৪ লিটার চোলাই মদ জব্দ, গ্রেপ্তার ৫ফুলবাড়ীতে বাসের চাপায় ১০ বছরের শিশু নিহত‘এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে’পুঠিয়ার অবৈধভাবে সার মজুদ করার ব্যবসায়ীর অর্থদণ্ডরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়‘অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার’ফুলবাড়ী ২৯ বিজিবি‘র কর্তৃক প্রশিক্ষণ শেষে ১৫ যুবক পেল ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ ও সরঞ্জাম
Home >> টপ নিউজ >> রাজশাহী >> জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মোহনপুরে বর্ণাঢ্য অনুষ্ঠান

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মোহনপুরে বর্ণাঢ্য অনুষ্ঠান

ধূমকেতু প্রতিবেদক,মোহনপুর : “রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুরে অনুষ্ঠিত হয়েছে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬।

রবিবার ১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট-২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী এই মৎস্য পক্ষ নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে। মোহনপুর উপজেলা পরিষদের হলরুমে সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভুমি (এ্যাসিল্যান্ড) জোবায়দা সুলতানা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, “বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হলেও আমাদের লক্ষ্য এখন উন্নত ও গুণগত মানসম্পন্ন মৎস্য সম্পদ তৈরি করা। প্রাকৃতিক জলাশয় রক্ষা, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার নিশ্চিত করতে হবে। মৎস্যচাষীদের যেকোনো যৌক্তিক সহায়তায় সরকার ও স্থানীয় প্রশাসন পাশে থাকবে।”
আলোচনা সভার পূর্বে বর্ণাঢ্য সড়ক র‍্যালী ও উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়া তিন দিনব্যাপি এই কর্মসূচিতে মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্য চাষীদের উৎসাহিতকরণ, পোনা মাছ অবমুক্তকরণ, মূল্যায়ন ও সফল ৩ জন মৎস্য চাষীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, কৃষি অফিসার কামরুল ইসলাম, প্রাণীসম্পদ অফিসার খন্দকার সাগর আহমেদ, অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান, সমাজসেবা অফিসার ইমাম হোসেন শামীম, জনস্বাস্থ্যের উপ- সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, অধ্যাপক মফিজুর রহমান মধু, জাহাঙ্গীর আলম, আব্দুর রাজ্জাক, গোলাম মোস্তফা বাবলু, মৌটুসী সুলতানা, শফিকুর রহমান ফিফটি সহ মৎসচাষী, মৎস্যজীবি, মৎস্য ব্যবসায়ী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031