IMG-LOGO

শুক্রবার, ২১ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের অভিনন্দনচাঁপাইনবাবগঞ্জে ২কেজি ৩২০ গ্রাম হেরোইনসহ মোটরসাইকেল উদ্ধার, আটক ২বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীরাণীনগরে আহত শিশুর চিকিৎসায় উপজেলা বিএনপির আর্থিক সহায়তাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরনতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬: গোমস্তাপুরে জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ী শাহাদাতকে সংবর্ধনারাজশাহীর মোহনপুরে উদ্দীপন এনজিওর আয়োজনে শিক্ষা বিষয়ক সেমিনারমান্দায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত ৬অপরাধের স্বর্গরাজ্য রহনপুর কেডিসিপাড়া উচ্ছেদের দাবিনন্দীগ্রামে পুকুরের পানিতে ফুটবল তুলতে গিয়ে শিশুর মৃত্যুমান্দায় চার বছর ধরে সম্মানী ভাতা বঞ্চিত কালিকাপুরের ইউপি সদস্যরারুয়েটের উপ-উপাচার্যের সাথে ডিবেট ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সৌজন্য সাক্ষাৎএসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাফখরুলকে সঙ্গে নিয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় স্বচ্ছতা এনজিওর মালিক ময়নুল ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার কানসাট ইউনিয়নের পুকুরিয়া গ্রামের সোলেমান ডিগ্রি কলেজসংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শিবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শেখটোলা গ্রামের প্রফেসর মো. এরফানের ছেলে মো. আসাদ (১৯) এবং ৬ নম্বর ওয়ার্ডের রসুলপুর গ্রামের মো. জাফর আলীর ছেলে মো. জাবের আলী (১৯)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরের সময় আসাদ ও জাবের আলী একটি মোটরসাইকেলে করে কানসাট বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে সোলেমান ডিগ্রি কলেজসংলগ্ন প্রধান সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই যুবক গুরুতর আহত হন।

দুর্ঘটনায় আসাদ ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা জাবের আলীকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় জড়িত ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট ২০-০০১৩। পুলিশ ট্রাকটি হেফাজতে নিয়েছে। তবে ঘটনার পর থেকে ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন।

এদিকে দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031