IMG-LOGO

শুক্রবার, ২১ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের অভিনন্দনচাঁপাইনবাবগঞ্জে ২কেজি ৩২০ গ্রাম হেরোইনসহ মোটরসাইকেল উদ্ধার, আটক ২বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীরাণীনগরে আহত শিশুর চিকিৎসায় উপজেলা বিএনপির আর্থিক সহায়তাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরনতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬: গোমস্তাপুরে জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ী শাহাদাতকে সংবর্ধনারাজশাহীর মোহনপুরে উদ্দীপন এনজিওর আয়োজনে শিক্ষা বিষয়ক সেমিনারমান্দায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত ৬অপরাধের স্বর্গরাজ্য রহনপুর কেডিসিপাড়া উচ্ছেদের দাবিনন্দীগ্রামে পুকুরের পানিতে ফুটবল তুলতে গিয়ে শিশুর মৃত্যুমান্দায় চার বছর ধরে সম্মানী ভাতা বঞ্চিত কালিকাপুরের ইউপি সদস্যরারুয়েটের উপ-উপাচার্যের সাথে ডিবেট ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সৌজন্য সাক্ষাৎএসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাফখরুলকে সঙ্গে নিয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় স্বচ্ছতা এনজিওর মালিক ময়নুল ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> তারাগঞ্জে বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন রংপুর জেলা প্রশাসক

তারাগঞ্জে বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন রংপুর জেলা প্রশাসক

ধূমকেতু প্রতিবেদক,তারাগঞ্জ : রংপুরের তারাগঞ্জ উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর, ইউনিয়ন পরিষদ ও চলমান উন্নয়নমূলক প্রকল্পসমূহ পরিদর্শন করেছেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।

১৮ আগস্ট দিনব্যাপী পরিদর্শনকালে তিনি উপজেলা ভূমি অফিস, ইকরচালী ইউনিয়ন পরিষদ, ইকরচালী ইউনিয়ন ভূমি অফিস, তারাগঞ্জ থানা ও এর নির্মাণাধীন নতুন ভবন, সমাজসেবা কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তর সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রতিটি দপ্তরের সার্বিক কার্যক্রম, প্রশাসনিক কাজের গতিশীলতা এবং সাধারণ মানুষের সেবা প্রাপ্তির পরিবেশ খতিয়ে দেখেন।

এ সময় সরকারি সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন, তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হারুন উর রশিদ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জনসেবা প্রদানই সরকারি কর্মকর্তাদের মূল লক্ষ্য। প্রশাসনিক কাজে আরও গতিশীলতা এনে সাধারণ মানুষের সেবায় সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031