IMG-LOGO

বৃহস্পতিবার, ২০ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানারাজশাহীতে রেড ক্রিসেন্টের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালকের সঙ্গে মতবিনিময়ফুলবাড়ীতে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানাসিংড়ায় টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে অভিভাবক সমাবেশশ্রমিক দ্বন্দ্বের জেরে চাঁপাইনবাবগঞ্জে সব রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরাগোমস্তাপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটকের দাবিতে ডিএনসি সদস্যরা অবরুদ্ধ।। ৪ ঘন্টা পর মুক্তনতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬: গোমস্তাপুরে জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ীরাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনবাঘার মনিগ্ৰাম স্কুলে ৮দিন পর ভাঙলো অচলাবস্থা,ভারপ্রাপ্তের পদত্যাগের পর জ্যেষ্ঠ শিক্ষক হলেন ভারপ্রাপ্তমান্দায় মামুন হত্যা মামলার আসামি ইসমাইল গ্রেপ্তারপুঠিয়ায় জেলিমিশ্রিত চিংড়ি মাছ ব্যবসায়ীর অর্থদণ্ডচারঘাটে নিয়মবহির্ভূত স্কুল কমিটি গঠনের অভিযোগবাতিলের দাবিতে ইউএনওর নিকট অভিযোগরাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১মুক্তিযোদ্ধা সন্তানদের ইজিবাইক উপহার দিল বাগমারা স্বনির্ভর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে রেড ক্রিসেন্টের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালকের সঙ্গে মতবিনিময়

রাজশাহীতে রেড ক্রিসেন্টের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালকের সঙ্গে মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : রাজশাহীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী জেলা ইউনিটের সঙ্গে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক সায়মা ফেরদৌসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় রাজশাহী জেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভা শুরুর আগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের চেয়ারম্যান ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক সায়মা ফেরদৌসীকে ফুলেল শুভেচ্ছা জানান।

মতবিনিময় সভায় রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, সহকারী প্রকৌশলী মোঃ আল আমীন মল্লিক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের সেক্রেটারি মোঃ তৌহিদ হাসান, ভাইস চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন সাবু, কার্যনির্বাহী সদস্য মোঃ আলহাজ্ব জিয়াউদ্দিন আহমেদ, মোঃ আশরাফুল ইসলাম, আতিক শাহরিয়ার এবং রাজশাহী জেলা ইউনিটের যুব প্রধান জানারিয়া ইকবাল অন্তরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের চলমান বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়। বিশেষ করে দুর্যোগকালীন মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদার, স্বেচ্ছাসেবকদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের কল্যাণে রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ সময় রাজশাহী জেলা ইউনিটের মানবিক কার্যক্রম আরও সম্প্রসারণের পাশাপাশি চলমান ও ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে দুর্যোগ ও সংকটকালীন সময়ে মানুষের পাশে দাঁড়াতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে মতামত তুলে ধরা হয়।

সভায় উপস্থিত কর্মকর্তারা রাজশাহী জেলা ইউনিটের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।####

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031