ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : সদ্য সমাপ্ত নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ২য় রানারআপ শাহাদাত আলমকে সংবর্ধনা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তার হাতে ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আজিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আসমা আক্তার লাবনী,শাহাদাতের গর্বিত পিতা কলেজ শিক্ষক রবিউল ইসলাম, ক্রীড়া সংগঠক বকুল, কোচ শুভসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন।



