IMG-LOGO

সোমবার, ২৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদানগোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুদেশের জনশক্তিকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য: এমপি মিলন২২ দিনে দেশে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলারনন্দীগ্রামে নজরুল বর্ষ উপলক্ষ্যে আলোচনা সভামান্দায় এডিপির ৫ লাখ টাকারকাজে অনিয়মের অভিযোগরুয়েটে চালু হলো অটোমেশনের মাধ্যমে জার্নাল সাবমিশন-রিভিউ সহ ডিওআই প্রয়োগ‘২০২৪ ছিল চূড়ান্ত লড়াইয়ের মহড়া’বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, ওষুধের স্টক না থাকায় ক্ষোভ প্রকাশফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও আদিবাসী নৃত্য অনুষ্ঠিতবিয়ে করলেন শিল্পী মহসিনা আক্তারসিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যেপ্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছাবঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরনিয়ামতপুরে ব্যবসায়ীদের সঙ্গে এমপি মোস্তাফিজুর রহমানের মতবিনিময়
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে ভ্যান চালককে লোহার রড দিয়ে মারধরের অভিযোগ

নিয়ামতপুরে ভ্যান চালককে লোহার রড দিয়ে মারধরের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে কথা কাটাকাটির জেরে এক ভ্যান চালককে লোহার রড দিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় ভ্যান চালককে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে নিয়ামতপুর সদরের চারমাথা মোড়ে এ ঘটনা ঘটে।

আহত ভ্যানচালকের নাম মোঃ সাকিল। বাবার নাম মোঃ আশরাফুল ইসলাম। বাড়ি উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বালুকাপাড়া গ্রামে।

আর অভিযুক্তরা হলেন নিয়ামতপুর সদর ইউনিয়নের কুচপাড়া এলাকার উজ্জ্বল ও তার ছেলে প্রীতম।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাকিল ভ্যান নিয়ে নিয়ামতপুর চারমাথা মোড়ে পৌঁছালে সামনে একটি ট্রাক থাকায় সাময়িকভাবে তার চলাচলে বাধা সৃষ্টি হয়। এ সময় পেছন থেকে মোটরসাইকেলে থাকা প্রীতম ভ্যান সরিয়ে নেওয়ার জন্য তাগাদা দিতে থাকেন। সাকিল ট্রাকটি চলে গেলে ভ্যান সরিয়ে নেবেন বলে জানান। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে প্রীতম সাকিলকে মারধর শুরু করেন বলে অভিযোগ রয়েছে। পরে প্রীতমের বাবা উজ্জ্বলসহ আরও কয়েকজন সেখানে এসে সাকিলকে মারধর করেন। এ সময় খড়ির চলা, লোহার রড দিয়ে সাকিলকে আঘাত করা হয়। এতে তার মাথা ফেটে গুরুতর জখম হয়।

ছেলেকে মারধর করতে দেখে সাকিলের বাবা এগিয়ে এসে তাকে রক্ষা ও মারামারি থামানোর চেষ্টা করলে তাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয়রা গুরুতর আহত সাকিলকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, সাকিলের মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত উজ্জ্বল বলেন, উভয় পক্ষের মধ্যেই মারামারি হয়েছে। তিনি কাউকে মারধর করেননি। ঘটনার সময় ভ্যান চালক তাকে ধাক্কা দিলে তার ছেলে প্রীতম ভ্যানচালক সাকিলকে খড়ির চলা দিয়ে আঘাত করেছে বলে তিনি জানান।

এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031