IMG-LOGO

সোমবার, ২৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমনচাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু‘শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়’চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লক্ষ টাকা জরিমানাসঠিক সময়ে শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত নাহলে চাকুরী থাকবে না-আবু সাইদ চাঁদ এমপিচাঁপাইনবাবগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারফুলবাড়ী ২৯ বিজিবির অভিযানে ৬ লাখ ৩৪ হাজার টাকার মাদক ও চোরাচালানি মালামাল আটককৃষকদের নিয়ে ফুটবল উৎসব সিনজেনটার, দিনভর আনন্দ-উল্লাসফুলবাড়ীতে আঁখ চাষে লাভবান কৌশিক রায়গোদাগাড়ীতে সপ্তাহব্যাপী অভিযানে ১হাজার ৭৩ বস্তা সার জব্দ: জরিমানা ও খোলা বাজারে বিক্রিনুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন, খালাস ১০নিয়ামতপুরে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদানগোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুদেশের জনশক্তিকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য: এমপি মিলন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের বিদিরপুর মহাডাঙ্গা এলাকায় বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বিদিরপুর মহাডাঙ্গা এলাকায় ওই নারী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সকাল সাড়ে ৯টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সদর মডেল থানার ইনচার্জ মো. একরামুল হোসাইন জানান, নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্তের জন্য বাংলাদেশের বিভিন্ন থানায় নিহত নারীর ছবি পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ