IMG-LOGO

বুধবার, ২৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‌্যালীপুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ডরাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ীপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্কফুলবাড়ী কয়লা খনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে বিশ্বাসঘাতকতা বললেন অধ্যাপক আনু মোহাম্মদনিয়ামতপুরে ঈদে মিলাদুন্নবী উদযাপনেআলোচনা ও দোয়া মাহফিলপ্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে সাজানো হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজএনসিপি কার্যালয়ে জামায়াত আমির শফিকুর রহমানঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎপাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১৫ নবজাতকের মৃত্যুআজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)মান্দায় ২৭৬ জন কৃতি শিক্ষার্থী ও ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননামহাদেবপুরে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানরাণীনগরে সার ডিলার ফটিকের ৩০হাজার টাকা জরিমানারাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার ও বানেশ্বর ইউনিয়নের খুঁটিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে।

২৬ আগস্ট সকাল ৭ থেকে দুপুর ১২ টা পর্যন্ত মাদক নিয়ন্ত্রণ এর পরিদর্শক হেলাল উদ্দিন এর নেতৃত্বে ও তাওয়াবুর রহমান, রিপন সরদার ,মাসুদ রানা, ফজলে রাব্বি একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তারা। অভিযান চলাকালীন সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলে,ঝলমলিয়া বাজার এলাকার মোন্তাজ আলী ছেলে মাদক বিক্রেতা নুরুল ইসলাম নুর ও খুঁটিপাড়া এলাকার আব্দুল গফুর আলীর ছেলে জব্বার আলীকে আটক করা হয়। পরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশের পরিচালনায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালতে আটককৃত ব্যক্তিদের অপরাধ প্রমাণ হওয়ায় একজনকে ৬ মাস এবং অপরজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ত্র প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ চলমান অভিযানের টিম প্রধান হেলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা আজকে পুঠিয়াতে অভিযান পরিচালনা করি। সেই সময় একজন মাদক বিক্রেতা ও একজন মাদক সেবীকে আটক করা হয়। আমাদের এই অভিযান চলমান থাকবে। এছাড়াও আমাদেরকে মাদক বিষয়ে যে কোন তথ্য দেয়ার সহযোগিতা করার জন্য আহ্বান জানান। তিনি আরো বলেন,তথ্য দাতা ব্যক্তির পরিচয় গোপন রাখা হবে।

উক্ত বিষয়ে পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ বলেন,যুবসমাজ ও সমাজের শান্তি-শৃংখলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ