IMG-LOGO

সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’মান্দায় টাপেন্ডাডল ও দেশীয় অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তারনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগেরপত্রকথা ও রিলস প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিতবিসর্জনের ঘাট দখলের অভিযোগ, মান্দায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্তরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ‘আমরা রাস্তায় নেমেছি আপনাদের ঘরে গ্যাস-বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য’তানোরে মাটির দেয়াল ধসে গৃহবধুর মৃত্যুচিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাই কোর্টবাগমারায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীরতানোরের কামারগাঁ ইউপিতে চেয়ারম্যান পদে সোহেল রানা সকলের দোয়া প্রার্থী
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধ

পুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধ

ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে সারের জন্য ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে কৃষকরা। দীর্ঘ ১ ঘটনা মহাসড়ক অবরোধ পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা উপস্থিতে এলাকায় শান্তি প্রতিষ্ঠার হয়।

৭ সেপ্টেম্বর বেলা ১১ টার দিয়ে বানেশ্বর বাজারে সার ক্রয় করার জন্য কৃষিগণ তাদের চাহিদা মত সার না পেয়ে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। বালেশ্বর বাজার ব্যবসায়ী সমিতি ও উপজেলা নিবার্হী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, পুঠিয়া থানা পুলিশের সহযোগিতায় ১ ঘন্টা পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বানেশ্বর বাজার ব্যবসায়িক সমিতির অফিসে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা তত্ত্বাবধানে কৃষকদের সঙ্গে উন্মুক্ত আলোচনা শেষে পুনরায় সার বিতরণ কার্যক্রম আবার স্বাভাবিক হয়।

একাধিক কৃষকরা জানান, আমাদের চাহিদা মোতাবেক সার না পাওয়া আজকে রাস্তায় দাঁড়িয়ে আছি। সরকারি নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য দিলে অনেক সময় অনেক জায়গা থেকে স্যার পাওয়া যায়। অথচ আমরা ডিনার পর্যায়ে স্যার নেবার জন্য আসলে সেখান থেকে পাঁচ থেকে দশ কেজি করে সর্বোচ্চ সার দেওয়া হয় অথচ আমরা যারা ৫-৭ বিঘা জমিতে ধান চাষ করেছি সামান্য সার দিয়ে আমাদের কিছুই হবে না। আমরা মনে করি কৃষি কর্মকর্তাদের বাজার মনিটরের ব্যবস্থা বৃদ্ধি করতে হবে এবং যারা বেশি দামে বাইরে সার বিক্রি করছে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করলে এই সমস্যার কিছুটা সমাধান হবে বলে মনে করি। কেউ অল্প জমিতে আবাদ করে ১ বস্তা সার চাই এই বিষয়ে জানতে চাইলে কৃষকরা জানান, এই বিষয় টা সত্যি। অনেক কৃষক আছে যারা অল্প জমিতে আবাদ করে অতিরিক্ত সার নিয়ে গিয়ে মজুদ করছে। এছাড়াও পার্শ্ববর্তী উপজেলা থেকে অনেক কৃষক আমাদের উপজেলা থেকে সার সংগ্রহ করে নিয়ে যাচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী বলেন, বানেশ্বর বাজারে আজকে সার ক্রয় বিক্রয় নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। আমরা জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুঠিয়া থানা পুলিশ, বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতি ও উপজেলা কৃষি কর্মকর্তা উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পরে কৃষকদের জমি এবং ফসলের উপর নির্ধারণ করে পুনরায় সার বিক্রি শুরু করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান বলেন, সার ক্রয় বিক্রয় নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। সেই সাথে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়েছিলো। আমরা বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক বানেশ্বর বাজারে এসে কৃষকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এবং মুহূর্তের মধ্যে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031