IMG-LOGO

সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগেরপত্রকথা ও রিলস প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিতবিসর্জনের ঘাট দখলের অভিযোগ, মান্দায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্তরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ‘আমরা রাস্তায় নেমেছি আপনাদের ঘরে গ্যাস-বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য’তানোরে মাটির দেয়াল ধসে গৃহবধুর মৃত্যুচিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাই কোর্টবাগমারায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীরতানোরের কামারগাঁ ইউপিতে চেয়ারম্যান পদে সোহেল রানা সকলের দোয়া প্রার্থীবাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদপাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি রায়গঞ্জের কৃষকেরানয়াদিল্লিতে ছয় তলা মেসবাড়ি ধ্বংসস্তূপে আটকে আছে বহু শিক্ষার্থীসিংড়ায় এসএসসি ’৯৪ ব্যাচের বন্ধুদের মিলনমেলা, স্মৃতিচারণ ও নৌকা ভ্রমণএকশত পরিবারকে শুকনো খাবার দিলেন সংসদ সদস্যরাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে দশ হাজার টাকা জরিমানা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বিসর্জনের ঘাট দখলের অভিযোগ, মান্দায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত

বিসর্জনের ঘাট দখলের অভিযোগ, মান্দায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলার মৈনম বাজারে প্রতিমা বিসর্জনের নির্ধারিত ঘাট দখল হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ কারণে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্যাপন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। গত রোববার এক সাধারণ সভায় তাঁরা এ সিদ্ধান্ত নেন।

ঘাটটি দখলমুক্ত করার দাবি জানিয়ে গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছে মৈনম বাজার সর্বজনীন দুর্গা মন্দির কমিটি।

মন্দির কমিটি সূত্রে জানা যায়, মৈনম বাজারসংলগ্ন সর্বজনীন দুর্গা মন্দিরে প্রায় ১০০ বছর ধরে দুর্গাপূজা হয়ে আসছে। একসময় বাজারসংলগ্ন খাস পুকুরের নির্ধারিত ঘাটে এলাকার ৮ থেকে ১০টি মন্দিরের প্রতিমা বিসর্জন দেওয়া হতো। গত বছরও সেখানে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক রনজিত চন্দ্র কবিরাজ অভিযোগ করে বলেন, এ বছর ওই পুকুরের ঘাটের খাস জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছেন মৈনম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আওরঙ্গজেব কান্টু। ফলে প্রতিমা বিসর্জনের জন্য ঘাটে প্রয়োজনীয় জায়গা থাকছে না। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় পূজা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্দির কমিটির সভাপতি মিলন কমল দাস বলেন, ‘প্রতিমা বিসর্জনের ঘাটটি দখল করে পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এতে পূজা উদ্যাপন করা কঠিন হয়ে পড়বে। ধর্মীয় রীতি ও দীর্ঘদিনের ঐতিহ্য রক্ষায় প্রশাসনের কাছে ঘাটটি দখলমুক্ত করার দাবি জানিয়েছি।’

অভিযোগের বিষয়ে আওরঙ্গজেব কান্টুর বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট তহশিলদারকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031