ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারা থানা পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলা ও সিআর ওয়ারেন্টভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তার আসামিরা হলেন নানসর (দ্বীপপুর) গ্রামের মৃত হাছেন মন্ডলের ছেলে খোরশেদ আলম (৪৫), গিলাবাড়িয়া গোপীনাথপুর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে আঃ আজিজ (৫০), পাহাড়পুর গ্রামের আছির উদ্দিনের ছেলে কছির উদ্দিন, নামাজগ্রাম গ্রামের আলাউদ্দিন প্রাংয়ের ছেলে মুক্তার হোসেন এবং মোহনপুর গ্রামের আঃ জলিলের স্ত্রী রুপালি বিবি।
পুলিশ সূত্রে জানা গেছে, খোরশেদ আলম বাগমারা থানার নিয়মিত মামলা নং-০৯ এবং আঃ আজিজ নিয়মিত মামলা নং-০৬-এর আসামি। অপর তিনজনের বিরুদ্ধে সিআর ওয়ারেন্ট রয়েছে।
বাগমারা থানা পুলিশ জানায়, গ্রেপ্তার পাঁচ আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।



