IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনাবাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদেরআন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সভা ও বর্ণাঢ্য র‍্যালিমহাদেবপুরে স্বর্ণালংকার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যানগদ ৬ লক্ষ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার ছিনতাইনিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রেরদুই গরুচোর গ্রেপ্তারসিংড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভানিয়ামতপুরে কাব ক্যাম্পুরীতে স্কাউটদের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল হওয়ার প্রত্যয়রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলি
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদের

বাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদের

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নে ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে সাত কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে। দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি শুষ্ক মৌসুমে সেচ সুবিধা বাড়ায় এ খাল পুনঃখনন স্থানীয় কৃষকদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। খাল পুনঃখননের ফলে অনাবাদি জমিতে চাষাবাদ বাড়বে এবং কৃষিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন স্থানীয়রা।

গত ২ মে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়। ৪০ দিনব্যাপী কর্মসূচি শেষে গত ২৫ জুন খননকাজ শেষ হয়। প্রকল্পের আওতায় ঝিকরা ইউনিয়নের সাত কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী খালের তলদেশ ১২ ফুট প্রশস্ত, গভীরতা ১০ ফুট এবং উপরিভাগ ৩০ ফুট প্রশস্ত রেখে খননকাজ সম্পন্ন করা হয়েছে। প্রকল্পের মোট বরাদ্দের মধ্যে শ্রমিকদের মজুরি বাবদ ৮৯ লাখ টাকা নির্ধারণ করা হয়েছিল।

প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, খননকাজ শেষে শ্রমিক মজুরি খাতের অব্যয়িত ২৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। অবশিষ্ট অর্থ সরকারি নিয়ম অনুযায়ী শ্রমিকদের মধ্যে বিতরণ করা হয়েছে বলে প্রকল্প সংশ্লিষ্টরা দাবি করেছেন।

তবে খাল পুনঃখনন নিয়ে স্থানীয় পর্যায়ে একটি পক্ষের পক্ষ থেকে নানা অভিযোগও তোলা হয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে প্রকল্পের অর্থ ব্যয়, শ্রমিকদের মজুরি এবং খননকাজের পরিমাণ নিয়ে অনিয়মের অভিযোগ করা হয়।

অভিযোগকারীদের দাবি, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম হয়েছে এবং শ্রমিকদের প্রাপ্য মজুরি থেকেও কেউ কেউ বঞ্চিত হয়েছেন। এ বিষয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার কথাও জানিয়েছেন তারা।

অন্যদিকে প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা নূর-এ-শেফা এসব অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তিনি বলেন, একটি পক্ষ সরকারি প্রকল্পকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। সরকারি নির্দেশনা মেনেই প্রকল্পের প্রতিটি ধাপ বাস্তবায়ন করা হয়েছে। কাজ শেষে অব্যয়িত অর্থও সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, নির্ধারিত প্রস্থ ও গভীরতা বজায় রেখে কাজ সম্পন্ন করার পর বরাদ্দের একটি অংশ ব্যয় না হওয়ায় তা সরকারি কোষাগারে ফেরত দেওয়া সম্ভব হয়েছে। শ্রমিকদের অংশগ্রহণেও কোনো ঘাটতি ছিল না এবং নিয়ম অনুযায়ী তাদের মজুরি পরিশোধ করা হয়েছে বলে তারা জানান।

এদিকে খাল পুনঃখননের সুফল পেতে শুরু করেছেন স্থানীয় কৃষকরা। আগে সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হতো। এতে অনেক কৃষিজমি অনাবাদি পড়ে থাকত। পুনঃখননের ফলে পানি দ্রুত নিষ্কাশনের পাশাপাশি শুষ্ক মৌসুমে খালে পানি ধরে রাখার সুযোগ তৈরি হয়েছে। ফলে কৃষকদের সেচ সুবিধা বাড়বে এবং চাষাবাদে খালের পানি ব্যবহার করা যাবে বলে আশা করছেন এলাকাবাসী।

ঝিকরা গ্রামের কৃষক ও খাল খনন প্রকল্পের শ্রমিক আজাদুল ইসলাম বলেন, খাল পুনঃখননের মধ্য দিয়ে কৃষকের ভাগ্যের পরিবর্তন হয়েছে। আমি নিজেও খননকাজে শ্রমিক হিসেবে কাজ করেছি। আমার মতো অনেক শ্রমিক ন্যায্য মজুরি পেয়েছেন।

ঝিকরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম বলেন, খাল পুনঃখননের আগে যেখানে পানি জমে থাকত, এখন সেখানে আর পানি জমছে না। ফলে কৃষকরা সহজেই জমিতে ফসল উৎপাদন করতে পারবেন। এটি কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে।

ঝিকরা খাল পুনঃখনন প্রকল্পের সভাপতি মোবারক হোসেন মঞ্জু বলেন, ‘বর্তমান সরকারের উদ্যোগে আমরা জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পেয়েছি। সামান্য বৃষ্টি হলেই পানি নামত না। এ কারণে অনেক জমি অনাবাদি পড়ে থাকত। কৃষকবান্ধব এই উদ্যোগের ফলে এখন আর সেই ভোগান্তি থাকবে না।

স্থানীয়দের মতে, সাত কিলোমিটার খাল পুনঃখননের ফলে ঝিকরা ইউনিয়নের কৃষি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি সুফল মিলবে। জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি সেচ সুবিধা বাড়ায় কৃষকের উৎপাদন ব্যয় কমার এবং অনাবাদি জমি চাষের আওতায় আসার সম্ভাবনাও তৈরি হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031