IMG-LOGO

বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চারঘাটে নবী,ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্টের অভিযোগে স্কুল শিক্ষক আটকনিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যামান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যুডেঙ্গু প্রতিরোধে রাসিকের ৩০ ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণগোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত ডিলারের এক মাসের কারাদণ্ড,৮১৭ বস্তা সার জব্দরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড‘পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না নির্বাচন কমিশন’হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহতবাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভাবন্যায় বিপর্যস্ত নেপালে এবার ভূমিকম্প!জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ শোভাযাত্রাকুষ্টিয়ায় যুবদল নেতার ছেলের পিস্তল হাতে ভিডিও ভাইরাল, সংবাদ সম্মেলনে দাবি ‘খেলনা’মান্দায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিনিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির ‘খোঁয়াড়ে’
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা

নিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে একদিনের ব্যবধানে পৃথক স্থানে দুই নারীর আত্মহত্যার খবর খবর পাওয়া গেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের গাহইল গ্রামে ও সোমবার (৭ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গুজিশহর গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই দুজন হলেন গাহইল গ্রামের মন্টু বর্মনের স্ত্রী সুনতি বর্মন (৫৫)। অপরজন হলেন উপজেলার গুজিশহর গ্রামের মিঠুন কর্ণীর স্ত্রী স্মৃতি কর্ণী (২৫)।

পরিবারের লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সুনতি বর্মন বেশ কয়েক বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বুধবার সকালে পরিবারের লোকজন কাজের জন্য বাহিরে চলে যায়। এসময় সবার অগোচরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

অন্য ঘটনায় জানা গেছে, ছয় বছর আগে গুজিশহর গ্রামের মিঠুন চন্দ্রের সঙ্গে একই এলাকার স্মৃতি কর্ণীর বিয়ে হয়। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতি কর্ণীর সঙ্গে তাঁর স্বামীর মধ্যে মনোমালিন্য চলছিল। সোমবার রাত নয়টার দিকে স্মৃতি অভিমান করে বিষপান করেন। পরে স্বজনরা তাঁকে দ্রুত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান পিপিএম বলেন, দুটি ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। অনিতা বর্মনের মরদেহ ময়নাতদন্তের জন্য
নওগাঁ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031