IMG-LOGO

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে’ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্নগোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়কও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসকমার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ দাবিতে স্মারকলিপি প্রদানরাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভাঅস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে গ্রাহকনিয়ামতপুরে ৯ মাসে ৩১ জনের আত্মহত্যাএসএসসির খাতা চ্যালেঞ্জ করে ৩০৭৯ শিক্ষার্থী জিপিএ-৫ পেলবাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান সরকারমিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণজালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন হাসিনাকন্যা পুতুল‘রুনা লায়লার মৃত্যুর গুজব’ মেয়ে তানি লায়লা যা বললেনস্পেনে আরও একটি ক্লাব কিনতে যাচ্ছেন ফুটবল তারকা মেসিরুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীর অকাল মৃত্যুতে উপাচার্যের শোক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন

ধূমকেতু প্রতিবেদক,ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধা ও ভালবাসায় চির বিদায় নিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদ। বর্ণাঢ্য জীবনের অধিকারী ও বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব এম এ ওয়াদুদ ছিলেন সর্বজন প্রিয় ও সদালাপী ব্যক্তি। ধামইরহাট উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতাও ছিলেন গুনী এই রাজনীবিদ। জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও তিনি ছিলেন সর্বদলের নেতাকর্মীদের প্রিয় ও শ্রদ্ধাভাজন।

মরহুমের ছেলে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াসফি আরাফাত অভি জানান, তার বাবা তিনি দীর্ঘদিন যাবত কিডনী রোগে আক্রান্ত থাকাকালে গত ৯ সেপ্টেম্বর ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরে পুরো উপজেলায় ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে।

১০ সেপ্টেবর বেলা ১১ টায় রাঙ্গামাটি বাজারস্থ ঈদগাহ ময়দানে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় নওগাঁ-২ আসনের সাবেক এম.পি ও কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো. সামসুজ্জোহা খান, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, থানার ওসি মিন্টু রহমান, ধামইরহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কে.এম লায়েক আলী, সাধারণ সম্পাদক হানজালা, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, তারিকুল ইসলাম রাঙ্গা, সাবেক সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী চপল, থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আখরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন, সাবেক আহবায়ক রুহুল আমিন, পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো. মামুন, সাংগঠনিক এ.জেড মিজান, ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি সহিদুর রহমান, সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, ইউনিয়ন বিএনপি নেতা রুহেল হোসেন সুমন, যুবদল নেতা রুবেল হোসেন রতন, মুনছুর আলী, ছাত্রদল নেতা উমর ফারুক রুমন, উপজেলা জামায়াতের নায়েবে আমির আতাউর রহমান প্রমুখসহ হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক জানাযায় অংশ নেন।

জানাযায় দল-মত নির্বিশেষে সর্বদলীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ ছুটে আসে তাকে এক নজর দেখতে, রাস্তা দু’পাশে নামে মানুষের ঢল।

মৃত্যুকালে তিনি ১ স্ত্রী ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। শোক প্রকাশ করেছেন নওগাঁ-২ আসন এর সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031