IMG-LOGO

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় রাতের আঁধারে সার বিক্রি ধরাসায় ও গোডাউনের তালা ভেঙ্গে উদ্ধার হল ৩৩০ বস্তা সারউপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে প্রশাসনিক কর্মকতর্তাদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভাউপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবনর‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত, সংসদে এসআরবি বিল পাশ‘মক্কা প্রতিরক্ষা জোটের আপাতত সম্প্রসারণ করা হচ্ছে না’বাগমারায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার,তথ্য ও সম্প্রচার মন্ত্রীঅবৈধ নিয়োগ থেকে অর্থ আত্মসাৎ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনগোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন‘ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে’ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্নগোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়কও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসকমার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ দাবিতে স্মারকলিপি প্রদানরাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে প্রশাসনিক কর্মকতর্তাদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভা

উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে প্রশাসনিক কর্মকতর্তাদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভা

ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের জেলার বেলকুচি উপজেলায় উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর /ইউপি প্রশাসনিক কর্মকতর্তাদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভা, অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) বেলকুচি উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ( ৩য় পর্যায়) প্রকল্প, সিরাজগঞ্জের আয়োজনে
ত্রৈমাসিক সমন্বয় সভা, অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান এর সভাপতিত্বে সভাপতির বক্তব্যে ইউএনও গ্রাম আদালতকে সাধারণ মানুষের কাছে স্বল্প খরচে ও দ্রুত বিচার পৌঁছে দেওয়ার কার্যকর মাধ্যম হিসেবে উল্লেখ করেন। তিনি নিয়মিত গ্রাম আদালতের অধিবেশন আয়োজন, আবেদনের সংখ্যা বাড়াতে জনসচেতনতা সৃষ্টি এবং প্রচার কার্যক্রম জোরদারের নির্দেশনা দেন।

এ ছাড়া গ্রাম আদালতের সব নথিপত্র ও রেজিস্টার নিয়মিত হালনাগাদ রাখা এবং মামলা গ্রহণ থেকে রায় বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি ধাপ যথাযথভাবে নথিভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের পাক্ষিক ও মাসিক অগ্রগতি প্রতিবেদন সময়মতো উপজেলা প্রশাসনে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়।

এসময়ে গ্রাম আদালতের মামলার গ্রহণ ও নিষ্পত্তি বিষয় নিয়ে আলোচনা করেন এবং নিষ্পত্তি কৃত মামলার নথিপত্র হালনাগাদ রাখতে হবে। এবং এজলাসে মামলা নিষ্পত্তি করতে হবে। এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ( ( ৩য় পর্যায়) প্রকল্প, ডিস্ট্রিক্ট ম্যানেজার, মোঃ আব্দুল হান্নান, সহ আরো অন্যন্যরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031