IMG-LOGO

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালাগোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়তানোর থানার কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে কাবাডি খেলাবাগমারার নতুন ইউএনও রিজু তামান্নারাজশাহীতে চার শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মুখেহাসি ফোটাল ‘ইকো’পুঠিয়ায় রাতের আঁধারে সার বিক্রি ধরাসায় ও গোডাউনের তালা ভেঙ্গে উদ্ধার হল ৩৩০ বস্তা সারউপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে প্রশাসনিক কর্মকতর্তাদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভাউপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবনর‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত, সংসদে এসআরবি বিল পাশ‘মক্কা প্রতিরক্ষা জোটের আপাতত সম্প্রসারণ করা হচ্ছে না’বাগমারায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার,তথ্য ও সম্প্রচার মন্ত্রীঅবৈধ নিয়োগ থেকে অর্থ আত্মসাৎ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনগোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন‘ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে’
Home >> টপ নিউজ >> রাজশাহী >> মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালা

মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালা

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে অবহিতকরণ, যাচাই ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় মোহনপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প, ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন, মোহনপুরের সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান। সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার।

কর্মশালায় ভূমি জোনিংয়ের প্রয়োজনীয়তা, মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল তথ্য সংগ্রহ, ভূমির ব্যবহার নির্ধারণ, তথ্য যাচাই এবং ভবিষ্যৎ ভূমি ব্যবস্থাপনায় এর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

আলোচনায় বলা হয়, ভূমি জোনিং হচ্ছে সরকারের পরিকল্পিত একটি ব্যবস্থা, যার মাধ্যমে ভূমির ব্যবহারযোগ্যতা, প্রাকৃতিক বৈশিষ্ট্য, পরিবেশগত প্রভাব ও উন্নয়ন কৌশল বিবেচনায় নিয়ে দেশের ভূমিকে বিভিন্ন ব্যবহারভিত্তিক অঞ্চলে চিহ্নিত করা হবে। এর মাধ্যমে কৃষিজমি সুরক্ষার পাশাপাশি অপরিকল্পিত আবাসন, শিল্পায়ন ও অন্যান্য ভূমি ব্যবহারের কারণে সৃষ্ট সমস্যা নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে।

কর্মশালায় প্রকল্পের জিআইএস অ্যান্ড আরএস এনালিস্ট মো. রাসেদ সারোয়ার এবং কৃষি স্পেশালিস্ট মো. মাহবুব ইসলাম ভূমি জোনিংয়ের বিভিন্ন দিক তুলে ধরেন। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভূমির তথ্য বিশ্লেষণ, সরেজমিন পরিদর্শন এবং ব্যবহারভিত্তিক শ্রেণিবিন্যাসের প্রক্রিয়াও অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।

কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান বলেন, পরিকল্পিত ভূমি ব্যবস্থাপনার জন্য নির্ভুল তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল জোনিংয়ের মাধ্যমে কোন জমি কী কাজে ব্যবহার হচ্ছে এবং ভবিষ্যতে কোন এলাকায় কী ধরনের ব্যবহার উপযোগী—তার একটি তথ্যভিত্তিক কাঠামো তৈরি করা সম্ভব হবে। এতে ভূমি ব্যবস্থাপনায় সমন্বয় বাড়ার পাশাপাশি কৃষিজমি সংরক্ষণেও কার্যকর পদক্ষেপ নেওয়া সহজ হবে।

কর্মশালায় মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খন্দকার সাগর আহমেদ, যুব কর্মকর্তা সৈয়দ আলী রেজা, সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসান শামীম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফরহাদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আরজুমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ ছাড়া মোহনপুর সরকারি কলেজের শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধি সহকারী অধ্যাপক মফিজুর রহমান, সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম, সাবেক সহকারী অধ্যাপক আসাদ আলী, সাবেক উপাধ্যক্ষ মকবুল হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি গোলাম মোস্তফা বাবলু, ওসি এলএসডি সুজন চন্দ্র মন্ডল, মোহনপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ধুরইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং জাহানাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ,মোহনপুর প্রেসক্লাব সভাপতি রুবেল সরকার, সাধারণ সম্পাদক রাসেল সরকার, মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ শাহীন সাগর, কেন্দ্রীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম সোহেলসহ
বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

কর্মশালায় অংশগ্রহণকারীদের ভূমি জোনিংয়ের উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে অবহিত করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে তথ্য যাচাই এবং জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031