IMG-LOGO

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মন্নুজান স্কুলের সামনের ফুটওভার ব্রিজে ফাটল, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ রাসিক প্রশাসকেরদুর্গাপুরে ইউএনওর অভিযানে৭০০ বস্তা সার জব্দকুষ্টিয়ার দৌলতপুরে বন্যার পানিবৃদ্ধি অব্যাহত পানিবন্দী ৫০ হাজার মানুষমোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালাগোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়তানোর থানার কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে কাবাডি খেলাবাগমারার নতুন ইউএনও রিজু তামান্নারাজশাহীতে চার শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মুখেহাসি ফোটাল ‘ইকো’পুঠিয়ায় রাতের আঁধারে সার বিক্রি ধরাসায় ও গোডাউনের তালা ভেঙ্গে উদ্ধার হল ৩৩০ বস্তা সারউপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে প্রশাসনিক কর্মকতর্তাদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভাউপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবনর‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত, সংসদে এসআরবি বিল পাশ‘মক্কা প্রতিরক্ষা জোটের আপাতত সম্প্রসারণ করা হচ্ছে না’বাগমারায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার,তথ্য ও সম্প্রচার মন্ত্রী
Home >> টপ নিউজ >> রাজশাহী >> দুর্গাপুরে ইউএনওর অভিযানে৭০০ বস্তা সার জব্দ

দুর্গাপুরে ইউএনওর অভিযানে৭০০ বস্তা সার জব্দ

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে বিশেষ অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে প্রায় ৭০০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের আড়ইল গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আড়ইল গ্রামের সাইদুর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন সার ডিলারের কাছ থেকে সার সংগ্রহ করে নিজ বাড়িতে মজুদ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। পরে এসব সার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে বিক্রি করা হতো বলেও স্থানীয়দের অভিযোগ।

এলাকাবাসীর অভিযোগ, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার ডিলারদের কাছ থেকে সংগ্রহ করে একটি চক্র বাড়িতে মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। এতে প্রকৃত কৃষকরা প্রয়োজনের সময় সরকার নির্ধারিত মূল্যে সার না পেয়ে বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন।

স্থানীয় কৃষক আব্বাস আলী বলেন, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার কেউ মজুদ করে রাখলে প্রকৃত কৃষকরা বিপাকে পড়েন। প্রশাসনের অভিযানকে আমরা স্বাগত জানাই। জব্দ করা সার দ্রুত প্রকৃত কৃষকদের মধ্যে বিতরণের দাবি জানাচ্ছি।

আরেক কৃষক বলেন, সারের সংকটের সময় কৃষকদের বেশি দামে সার কিনতে হয়। অথচ একটি বাড়িতে এত বিপুল পরিমাণ সার মজুদের ঘটনা উদ্বেগজনক। এসব সার কোন ডিলারের কাছ থেকে এসেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা পারভীন লাবনী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আড়ইল গ্রামে অভিযান চালিয়ে অবৈধ মজুদকৃত সার জব্দ করা হয়েছে। সারগুলো সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা বলেন, বিশেষ অভিযান চালিয়ে সাইদুর রহমানের বাড়ি থেকে প্রায় ৭০০ বস্তা সার জব্দ করা হয়েছে। এসব সার কীভাবে সংগ্রহ করা হয়েছে এবং অবৈধভাবে মজুদ কিংবা বেশি দামে বিক্রির সঙ্গে কেউ জড়িত কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031