IMG-LOGO

শনিবার, ২৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে মাইকিং, মান্দায় দুইজন আটকবেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে হামলালালইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপনফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলনমান্দায় মাদক, দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তারতারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়ার নামে নারীকে কুপ্রস্তাবের অভিযোগসড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ত্ব জীবনে চারঘাটের তফেজ পেটের দায়ে ভিক্ষাবৃত্তি করেই চলে তার সংসার‘সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন’চারঘাটে বিকল্প ফসল চাষে বদলে যাচ্ছেকৃষি, বাড়ছে আয় ও কর্মসংস্থানের সুযোগধামইরহাটে প্রতিপক্ষের শত্রুতার বিষে পুড়লো ৭ কৃষকের ১০ বিঘা জমির ধানরাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতাচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিবভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবারসৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবিআরব বিমানবন্দরে হামলায় ২ প্রবাসী বাংলাদেশি আহতরাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

ধূমকেতু প্রতিবেদক,ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে জমি সংক্রান্ত বিরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে মোঃ আব্দুর রহমান (২৮) নামের এক অভিযুক্তকে গ্রেফতার করেছে ধামইরহাট থানা পুলিশ। গ্রেফতারকৃত মইশড় গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে আব্দুর রহমানের বিরুদ্ধে এলাকার একাধিক মানুষের জমি বে-দখল ও অপতৎপরতাসহ অর্থের বিনিময়ে এলাকায় প্রভাব বিস্তারেরও অভিযোগ রয়েছে। একই জমির অনুমতির দখলিকার মইফল বেওয়াকেও অমানুষিক নির্যাতন করে তাকে ওই জমিতে যেতে দেয় না।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মইশড় গ্রামে পৈতৃক জমি দখলকে কেন্দ্র করে গত ১৭ জুন শামছুন নাহার নামের এক নারীর বসতবাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে থানার দরবারে উপস্থিত হননি প্রভাবশালী আব্দুর রহমান।

স্থানীয়দের অভিযোগ, গ্রেফতারকৃত আব্দুর রহমান ও তার চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় জমি দখলের সিন্ডিকেট চালিয়ে আসছিল এবং ইতোপূর্বেও একাধিক নিরীহ মানুষের জমি অবৈধভাবে জবর দখল করেছে।

পরবর্তীতে বাদীর আবেদনের প্রেক্ষিতে একাধিক বার ঘটনাস্থলে থানা পুলিশ গেলে অভিযুক্ত আব্দুর রহমান সেখানে দাম্ভিকতার স্বরে কথা বলেন। পরবর্তীতে একের পর এক হামলার চেষ্টা করলে অসহায় ছামছুনকে আইনী সহায়তা দিতে বর্তমান পরিস্থিতিতে পূর্বের অভিযোগটি গুরুত্বের সাথে নিয়ে থানা পুলিশ তদন্তে নামে। এরই অংশ হিসেবে গত ১১ সেপ্টেম্বর রাতে ধামইরহাট থানার এস.আই প্রণয় কুমার সঙ্গীয় ফোর্সসহ মইশড় গ্রামস্থ এলাকায় অভিযানে যান। সেখানে পুলিশ উপস্থিত থাকা অবস্থাতেই অভিযুক্ত আব্দুর রহমান আইনশৃঙ্খলা ব্যবস্থার তোয়াক্কা না করে পুনরায় উগ্র ও মারমূখী আচরণ শুরু করে। ঘটনাস্থলে শান্তিশৃঙ্খলা রক্ষা এবং বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা নিবারণের স্বার্থে এসআই প্রণয় অভিযুক্ত আব্দুর রহমানকে হাতেনাতে গ্রেফতার করেন।

ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে সীমান্ত ধামইরহাট এলাকায় শান্তি বজায় রাখা ও অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর। গ্রেফতারকৃত আসামিকে ফৌজদারি কার্যবিধি আইনের ১৫১ ধারায় আটক দেখিয়ে ১২ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930