ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : “নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এবং “নিয়মিত প্রতিদিন জমা পানি ফেলে দিন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান -২০২৬ এর উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষ জেলা প্রশাসন সিরাজগঞ্জের আয়োজনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানটি সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশের সঙ্গে সিরাজগঞ্জ এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং ভিডিও কনফারেন্সের এসময়ে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সংযুক্ত হন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান । অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান
তিনি বলেন, ‘আমরা নিজেকে সুস্থ রাখি, নিজের পরিবারকে সুস্থ রাখি, নিজের সমাজকে সুস্থ রাখি ও নিজের দেশকে সুস্থ রাখতে সহযোগিতা করি। আমরা যদি সপ্তাহে একদিন নিজের থাকার যায়গা ও তার চারপাশ পরিষ্কার করি তাহলে দ্রুততার সঙ্গে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ হতে পারবো। যারা আবর্জনা তৈরি করবে, ময়লা ফেলবে আমরা তাদের নিরুৎসাহিত করি। ২০২৪ সালের ৫ আগস্ট তরুণ সমাজ দেখিয়ে দিয়েছে দেশকে কীভাবে পরিবর্তন করতে হবে। একটি পরিচ্ছন্ন পরিবার, পরিচ্ছন্ন দেশ, সবার জন্য বাংলাদেশ।’সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, , ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পরিষ্কার পানিতে মশার লার্ভা জন্ম নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারি প্রতিষ্ঠানের একার দায়িত্ব নয়। এ কাজে জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সচেতনতা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার আহ্বান জানান তিনি।
এসময়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ নুরুল আমিন, জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত বিজ্ঞ জেলার ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান, সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি আফিফান নজমু প্রমুখ,
উদ্বোধন শেষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, পরিচ্ছন্নতা অভিযান, মাইকিং ও লিফলেট বিতরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। একই সাথে অত্র জেলার সকল উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।
এসময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠন, বিএনসিসি, রেডক্রস, গার্লস গাইড, স্কাউট, হিলফুল ফুযুল মুক্ত রোভার দল, সিরাজগঞ্জ সদর উপজেলা অন্বেষণ মুক্ত স্কাউট দল, সেবা মুক্ত স্কাউট গ্রুপ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



