IMG-LOGO

সোমবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চার সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণমান্দায় গেটকা প্রকল্পের যুব সদস্যদের মাঝে সবজি চাষের উপকরণ বিতরণরায়গঞ্জে দিন দিন বাড়ছে পটলসহ বিভিন্ন ধরনের সবজি চাষসিরাজগঞ্জ জেলা স্কাউটস এর প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ মিয়ার ১৬ তম মৃত্যুবার্ষিকীবদলগাছী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক‘ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা’মান্দায় নাগরিকের গোপন তথ্য বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তারস্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণাদেশে ফিরে যা বললেন অভিনেত্রী বাঁধনমহাদেবপুরে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর ঘটনায় হাসপাতাল সীলগালাডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ঢাবির সাবেক শিক্ষার্থী আবু তৈয়বএকটি কিনলে একটি ফ্রি’ প্রলোভনে অর্থ আত্মসাৎ, বাগমারার সেই আঁখি সাড়ে চার বছর পর গ্রেপ্তারসিরাজগঞ্জে ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণপবায় গবাদিপশু ও হাঁস-মুরগির বিনা মূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি, মিলন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে পরিবেশের ভারসাম্য রক্ষায় আনসার প্লাটুন কমান্ডারের তাল বীজ রোপণ

তানোরে পরিবেশের ভারসাম্য রক্ষায় আনসার প্লাটুন কমান্ডারের তাল বীজ রোপণ

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরে পরিবেশের ভারসাম্য রক্ষায় সড়কের সৌন্দর্য বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও নিরাপদ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডার জামিরুল ইসলাম।

রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের সহকারী আনসার প্লাটুন কমান্ডার জামিরুল ইসলামের নিজ উদ্যোগে প্রায় ২ কিলোমিটার সড়কের দুই পাশে ৫০০টির মত তালবীজ রোপণ করেন।

জানা গেছে,কামারগাঁ ইউনিয়নের পারিশো শশানঘাটি থেকে মাড়িয়া পর্যন্ত সড়কের দুই পাশে এ তালবীজ রোপণ কার্যক্রম পরিচালনা করা হয়। জামিরুল ইসলাম দীর্ঘদিন ধরে ব্যক্তিগত উদ্যোগে পরিবেশবান্ধব এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করে চলেছেন তিনি।

সহকারী আনসার প্ল্যাটুন কমান্ডার জামিরুল ইসলাম বলেন, শুধু গাছ লাগানো নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিনিয়োগ তালগাছ বাংলাদেশের গ্রামীণ পরিবেশ ও প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। রাস্তার পাশে তালগাছ গড়ে উঠলে একদিকে যেমন সড়কের সৌন্দর্য বাড়ে, অন্যদিকে দীর্ঘমেয়াদে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031