ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুম বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কেকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা দোয়া-মোনাজাত করা হয়। এবং বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, এমপি বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটে’র মহসচিব জাকির হোসেন এর সুস্থতা কামনায় দোয়া- মোনাজাত করা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১৩সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টায় সিরাজগঞ্জ শহরের সুনামখ্যাত বিদ্যাপীঠ সিরাজগঞ্জ সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের হলরুমে-উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ কলেজ শিক্ষক কেন্দ্রীয় কমিটি’র যুগ্ম-মহাসচিব ও জিয়া পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা’র সভাপতি মোঃ আবু হাসিম তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাইদুর রহমান বাচ্চু বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের দূরদর্শী রূপকার।
তিনি যুদ্ধবিধ্বস্ত একটি জাতিকে স্বনির্ভর অর্থনীতি ও উন্নয়নের পথে এগিয়ে নিয়েছিলেন। তাঁর সততা, দেশপ্রেম ও আদর্শকে ধারণ করে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, মানুষের সেবার জন্য। তাই শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের নেতাকর্মীদের সাধারণ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে এবং দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের মানুষের দীর্ঘদিনের অভিভাবক ও জনপ্রিয় রাজনৈতিক নেতা। তাঁর অসুস্থতায় সিরাজগঞ্জবাসী উদ্বিগ্ন। তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন এবং পূর্ণ সুস্থ অবস্থায় মানুষের মাঝে ফিরিয়ে দেন—এ জন্য তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। এবংশিক্ষক কর্মচারী ঐক্য জোটের মহসচিব জাকির হোসেন এর সুস্থতা কামনায় দোয়া চান সকলের কাছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি সাবেক ভিপি শ্রী অমর কৃষ্ণ দাস, সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ মইনুল ইসলাম, সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজে’র অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাসুদ আলম, প্রমুখ।
এসময়ে আরও বক্তব্য রাখেন রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজে’র অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, ছাতিয়ানতলী-মোড়গ্রাম কারিগরী কলেজে’র অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম, ঘোনা কুচিয়ামারা ডিগ্রি কলেজে’র সহকারী অধ্যাপক মোঃ শামীম হাসান, সিরাজগঞ্জ সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মওলানা মোঃ লুৎফর রহমান, সোনালী ব্যাংক লিমিটেড জিয়া পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা’র সভাপতি রেজা আবু নাসের ফারুকী, হীরা, খাগা হাই স্কুলে’র প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক, ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউটের সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (এলটি), সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক প্রতিনিধি মোঃ ইমান আলী, সহকারী প্রধান শিক্ষক( প্রভাতী শাখা) এস.এম.এনামুল কবীর প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিমলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ সোহরাব আলী সেখ।
উক্ত অনুষ্ঠানে সিরাজগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।


