IMG-LOGO

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ’রাণীনগরে মারধর করে ছিনতাইয়ের অভিযোগমোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির র‍্যালি ও লিফলেট বিতরণগণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: এটিএম আজহারহামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬সিংড়ায় ২০ বছরের চলাচলের রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণ, অবরুদ্ধ ৭ পরিবারপোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণমহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যুনিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদানপ্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নিহত দুই সেনাসদস্যের পরিবারের সাক্ষাৎআজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুলচার সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণমান্দায় গেটকা প্রকল্পের যুব সদস্যদের মাঝে সবজি চাষের উপকরণ বিতরণরায়গঞ্জে দিন দিন বাড়ছে পটলসহ বিভিন্ন ধরনের সবজি চাষ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ

রাণীনগরে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ

প্রতিকী ছবি

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগরে টহল পুলিশের গাড়ী থেকে মাত্র ৫০০গজ দুরেই নাহিদুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষক এবং কাপড় ব্যবসায়ী আবু রায়হানকে মারধর করে প্রায় ৪৩হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে। মঙ্গলবার ভোর রাতে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের বড়বড়িয়া রেলক্রসিং এলাকায় পুলিশ বক্সের অদুরে এই ঘটনা ঘটে। নাহিদুল ইসলাম আত্রাই উপজেলার মির্জাপুর ভবানীপুর কওমি মাদ্রাসার সহকারী শিক্ষক এবং আবু রায়হান রাণীনগর উপজেলার আবাদপুকুর এলাকার বাসিন্দা।

নাহিদুল ইসলাম জানান,তিনি এবং তার একজন্য সাবেক ছাত্র ব্যবসায়ী আবু রায়হান নওগাঁ থেকে মঙ্গলবার ভোর অনুমান সাড়ে ৪টা নাগাদ একটি অটোরিক্সা ভাড়া নিয়ে মাদ্রাসায় যাচ্ছিলাম।

এসময় নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের বড়বড়িয়া রেলক্রসিং এলাকায় পুলিশ বক্স থেকে মাত্র ৫০০গজ দক্ষিনে পৌছলে ৬/৭জন মুখোষধারী ছিনতাইকারীরা পথরোধ করে। এরপর হাসুয়া,লোহার রড দিয়ে মারধর করে কাছে থাকা প্রায় ৪৩হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে নেয়।

এরপর ছিনতাইকারীরা দাড়িয়ে থেকে আমাদেরকে আত্রাইয়ের দিকে যেতে বাধ্য করে।নাহিদুল ইসলাম আরো জানান, ছিনতাইকারীরা যখন আমাদেরকে মারধর করছিল তখন পিছনে তাকিয়ে পুলিশের গাড়ী দেখতে পাচ্ছিলাম। পুলিশের ওই গাড়ী থেকে মাত্র ৫০০গজ দুরেই এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কিন্তু ভয়ে আমরা চিৎকার করতে পারিনি এবং আমাদেরকে পিছনে ফিরে যেতে দেয়নি।মারধরের শিকার হয়ে তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানান নাহিদুল ইসলাম।

রাণীনগর থানার সেকেন্ড অফিসার এসআই মনিরুল ইসলাম বলেন,এঘটনা আমার জানানেই বা এখনো কেউ জানায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031