IMG-LOGO

বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজী লুৎফর রহমান অরুণের মৃত্যুবার্ষিকীতে বন্ধুসভার কবর জিয়ারতনিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩গোমস্তাপুরে ৪৭ বোতল চোলাই মদসহ দুইজন আটক, ৩ মাসের কারাদণ্ডগোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল,শিক্ষাবৃত্তি ও সলাই মেশিন বিতরণনন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুসৌদি আরবের বিমান ঘাঁটিতে হুতিদের হামলায় আহত ১৩বাগমারায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নমোহনপুরে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলনতানোরে প্রাইভেট সেন্টারে শিক্ষক ছাত্রীর ধুমপানের ভিডিও ভাইরাল‘সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ’রাণীনগরে মারধর করে ছিনতাইয়ের অভিযোগমোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির র‍্যালি ও লিফলেট বিতরণগণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: এটিএম আজহারহামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬সিংড়ায় ২০ বছরের চলাচলের রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণ, অবরুদ্ধ ৭ পরিবার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩

নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৫০ লিটার চোলাই মদ ও চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ)সহ তিনজনকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে
উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সাদাপুর গ্রামের মৃত খয়রুল্লাহর ছেলে মো. তাজিমুদ্দীন (৩৮)। শ্যামপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. হাফিজুর রহমান (৫৬) ও একই গ্রামের সম্রাটের ছেলে শ্রী রনজিত (৪২)।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পুলিশ সুপার মো. তারিকুল ইসলামমের নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম
উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে তিন জনকে গ্রেপ্তার করা হয়। এসময় ৫৫০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাই মদ তৈরি ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন,
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031