ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সরকারি বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এ পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনামাছ অবমুক্তের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুরে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্চয় কুমার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল হামিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর প্রামাণিক, আনসার-ভিডিপি কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরী, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ অন্যরা।


