ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজ জামে মসজিদে গোপন বৈঠকের সময় জঙ্গি কার্যক্রমের সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকাল সোয়া চারটার দিকে ডিএমপির তেজগাঁও বিভাগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেজগাঁও কলেজ জামে মসজিদের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সেখানে ২৫ থেকে ৩০ জনের একটি বৈঠক চলছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আটক ব্যক্তিদের পরিচয় ও বৈঠকের উদ্দেশ্য যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news