IMG-LOGO

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এমপি চাঁদের প্রচেষ্টায় ছাড়া পেলেন ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জনতানোরে সিনজেনটা কোম্পানির দোকানে চুরি নিয়ে রহস্য, অধিকতর তদন্তের দাবিচাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি ও ফয়সাল মাহমুদ সম্পাদক নির্বাচিতগোদাগাড়ীতে পদ্মার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও ইসরাত জাহানরাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণতেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক, আটক ২৩পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ১৫রাণীনগরে সড়কে গণহারে ছিনতাই ॥ মারধরে ৪জন পথচারী আহতফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদ ধসের ঘটনাস্থল পরিদর্শনে এমপিপলাশবাড়ীতে উৎসবমুখর পরিবেশে দৈনিক যুগের আলোর ৩৫তম বর্ষে পদার্পণকুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল ভাংচুর, চিকিৎসক আহতদুর্গাপুরে ‘ঢলন’ প্রথায় ঠকছে কৃষকগোমস্তাপুরে মৎস্য বিভাগের পোনামাছ অবমুক্তকরনআমার নয়নের তারা২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে সিনজেনটা কোম্পানির দোকানে চুরি নিয়ে রহস্য, অধিকতর তদন্তের দাবি

তানোরে সিনজেনটা কোম্পানির দোকানে চুরি নিয়ে রহস্য, অধিকতর তদন্তের দাবি

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোর গোল্লাপাড়া বাজারে একটি সিনজেনটা কোম্পানির দোকানে কীটনাশক চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে পৌর সদরের গোল্লাপাড়া বাজারে ইসলাম ট্রের্ডাসে এ চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় শুক্রবার (১৮ই সেপ্টেবর) ইসলাম ট্রেডার্সের মালিক মনিরুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে তানোর থানায় একটি লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার (১৭ই সেপ্টেবর) রাত ৮টার দিকে দোকানের মালিক সার্টার টেনে তালা দিয়ে চলে যান।পরদিন শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে দোকানদারের বাবা দোকান খুলে দোকানের গোডাউনের ভিতরের ঢুকে তালা ও দোতালার জানালার গ্রিল কাটা অবস্থায় দেখতে পান।

পরে জানা যায়, ইনসিপিও ৮০ মিলি- ৮১ কার্টন,ইনসিপিও ১০০ মিলি-৫৪ কার্টন,এমিস্টার টপ ২০ মিলি-২০ কার্টন চুরি হয়েছে। যার বাজার মূল্য প্রায় ২৪ লাখ ৫০০ টাকা বলে দাবি করেছেন দোকান মালিক মনিরুল ইসলাম।

তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতান বলেন, নাইট গার্ডরা প্রতিদিনের মতো দায়িত্ব পালন করা অবস্থায় পেছনের দিকে দোতালার জানালার গ্রিল ও গোডাউনের তালা কেটে সিনজেনটা কোম্পানীর সবচাইতে দামী বিষের কার্টন গুলো রাত ২টার দিকে একটি চার্জার ভ্যানে করে মেইন রোড় দিয়ে নিয়ে যায় চোরেরা।

তবে অনেকে মন্তব্য করে বলছেন,যেখানে চুরি হয়েছে, তার পাশের ঘরে ভাড়াটিয়া থাকে। তারা কেউ জানতে পারলো না চুরি হয়ে যাচ্ছে দোকান। এমনকি চুরি করতে যে গ্রীল কেরে ফুটো করা হয়েছে সেই দিকে দিয়ে চোর ঢোকা সম্ভব না। এরমধ্যে কোন রহস্য আছে। বিষয়টি গুরুত্ব সহকারে অধিকতর তদন্ত করা দরকার। চোর চুরি করলে দোকানে কোনটা দামী মাল আর কোনটা কমদামি মাল চেনার কথা না। হাতের কাছে যা পাবে তাই চুরি করবে। এখানে কোন রহস্য রয়েছে।

এবিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান বলেন,সিসিটিভি ফুটেজ যাচাই করে দোষীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031