IMG-LOGO

রবিবার, ২০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী লিফলেট বিতরণ‘অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকার’পোরশা সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চোরাকারবারি আটকদ্রুত দেশ ও জাতীর সুনাম ও মর্যাদা বয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: এমপি মিলনবিএনপি গণতন্ত্র ফিরিয়ে এনেছে, আওয়ামী লীগ হরন করেছে, বাঘায় জিয়া পরিষদের সংবর্ধনায় এমপি চাঁদগোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভসিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মজিবর রহমান লেবু গণসংযোগ ও মতবিনিময় সভাবদলগাছীতে ‘কপালে হাত ; এরপরই অচেতন নারী—উধাও ২ ভরি স্বর্ণ ও টাকাসালমান শাহকে নিয়ে কেন এমন অনুরোধ করলেন চিত্রনায়িকা শাবনূরমান্দায় বেগম খালেদা জিয়া গণঅধিকার গণতন্ত্র পরিষদ কমিটির পরিচিতি সভাআইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধনএক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি জিনপিং, বিমানবন্দরে স্বাগত জানাবেন ট্রাম্পঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪সিরাজগঞ্জ সদর দলিল লেখক সমিতির উদ্যোগে ০৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশকুষ্টিয়ায় রাস্তার অনিয়মের সংবাদ সংগ্রহকালে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকার’

‘অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকার’

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে গ্রেপ্তার চারজনই ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপ্রতিম নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ১২ ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, প্রথমে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে অপ্রতিম হত্যা মামলায় মোট চারজন গ্রেপ্তার রয়েছে। তাদের বয়স যাচাই-বাছাই করা হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজন কিশোর। দুজনের বয়স ১৮ বছরের বেশি হলেও একজনের বয়স ১৮ বছরের কম হতে পারে। তাদের জাতীয় পরিচয়পত্রসহ বয়সসংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে।

তিনি বলেন, গ্রেপ্তারদের আচরণ ও কর্মকাণ্ড অনেকটা কিশোর অপরাধী চক্রের মতো। অপ্রতিমের সঙ্গে তাদের পরিচয় ও বন্ধুত্ব ছিল। তারা নিয়মিত একসঙ্গে ওঠাবসা ও আড্ডা দিত। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, তাদের অনেকেই অপ্রতিমের চেয়ে পাঁচ থেকে ১০ বছর বয়সে বড়।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অপ্রতিমের আইফোন উদ্ধার করা হয়েছে। প্রধান সন্দেহভাজন আসামি তুহিনের কাছ থেকে ফোনটি পাওয়া যায়। এ ছাড়া মামলার প্রয়োজনীয় অন্যান্য আলামতও উদ্ধার করা হয়েছে। এসব আলামতের ফরেনসিক বিশ্লেষণ চলছে।

গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে জানিয়ে তিনি বলেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলছে। এর অংশ হিসেবে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার প্রক্রিয়াও চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ দ্রুত তদন্ত এগিয়ে নিচ্ছে। এরই মধ্যে অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং তার দাফনও করা হয়েছে।

অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ দ্রুত অভিযোগপত্র দেবে। এরপর বিচার বিভাগ মামলাটি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত বিচার সম্পন্ন করার উদ্যোগ নেবে। রামিসা হত্যাকাণ্ডের মতো অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারও স্বল্প সময়ে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031