IMG-LOGO

সোমবার, ২১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জে জেলা মৎস্য কর্মকর্তার মাসিক সমন্বয় সভাগাজী নজরুল ৪, স্ত্রী মাকছুদা ১ দিনের রিমান্ড মঞ্জুরপোরশায় ভ্রাম্যমান আদালতে মাদকসেবীর কারাদন্ডসিরাজগঞ্জে জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা) স্থানীয় চ্যাপ্টার ত্রৈমাসিক সভাবাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি বারী
Home >> টপ নিউজ >> রাজনীতি >> কাজিপুরে ওলামা দলের সভাপতি আবু বকর,সম্পাদক মজনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক মতিউর

কাজিপুরে ওলামা দলের সভাপতি আবু বকর,সম্পাদক মজনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক মতিউর

ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের দ্বিবার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে সভাপতি পদে আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক পদে মোঃ মজনু মিয়া এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মতিউর রহমান মজনু নির্বাচিত হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১টায় কাজিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ-২ আসনের জাতীয় সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকুর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কাজিপুর উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ সেলিম রেজা।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এবং রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের অন্যতম সদস্য সাংবাদিক মোঃ এনামুল হক।

প্রধান বক্তা বলেন, দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও কাজিপুরে জাতীয়তাবাদী ওলামা দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রতিটি ইউনিয়ন থেকে শুরু করে গ্রাম-গঞ্জে সংগঠনের কার্যক্রম বিস্তৃত করার যে প্রচেষ্টা চালানো হয়েছে, আজকের সম্মেলনে নেতাকর্মীদের উপস্থিতি তারই প্রতিফলন।

তিনি আরও বলেন, দুঃসময়ে জাতীয়তাবাদী ওলামা দলের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাতসহ দলের বিভিন্ন কর্মসূচিতে ওলামা দলের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কাজিপুর পৌরসভার সাবেক মেয়র মোঃ আব্দুস সালাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব হাফেজ মোঃ নূরনবী হোসাইনীসহ দলীয় ।

এছাড়াও আরোও বক্তব্য রাখেন, শুভগাছা ইউনিয়ন ওলামা দলের সদস্য সচিব হাফেজ মোঃ দিলশাদ, নাটুয়াপাড়া ওলামা দলের সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম, মনসুর নগর ওলামা দলের সদস্য সচিব মোঃ আবুল কালাম আজাদ, আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের সভাপতি মোঃ গোলাম মোস্তফা, সহ সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ওলামা দলের নেতাকর্মীগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি সেলিম বলেন, কাজিপুরে ওলামা দলের নেতাকর্মীদের এমন সুশৃঙ্খল ও বৃহৎ সমাবেশ অত্যন্ত প্রশংসনীয়। দলের নেতাকর্মীরা যেভাবে শৃঙ্খলা বজায় রেখে অনুষ্ঠানে অংশ নিয়েছেন, তা সংগঠনের সাংগঠনিক সক্ষমতার পরিচয় বহন করে।তিনি বলেন, “আপনারা আজ যেভাবে সুশৃঙ্খলভাবে বসে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বক্তব্য শুনছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমাদের যুবদল, ছাত্রদল কিংবা মূল দলের অনেক কর্মসূচিতেও সবসময় এভাবে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয় না। কিন্তু আপনারা অত্যন্ত সুন্দরভাবে আমাদের বক্তব্য শুনছেন। এজন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।”এমপি সেলিম তার বক্তব্যে অতীতের নির্বাচন প্রসঙ্গও তুলে ধরেন। তিনি অভিযোগ করে বলেন, অতীতে কাজীপুরে জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সীমিত ছিল। বিভিন্ন কেন্দ্রে ভোটের হিসাব নিয়ে অনিয়মের অভিযোগও ছিল বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, “জনগণ যদি অবাধ ও সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ পেত এবং কাজীপুরের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারত, তাহলে অনেক আগেই কাজীপুরের জনপ্রতিনিধিত্বে পরিবর্তন আসত।”তিনি আরো বলেন, জামায়াতের এই অভিযোগগুলোকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেছেন। দেশে জ্বালানির তেমন কোনো সংকট নেই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জামায়াত রাজনৈতিক ফায়দা লুটতে বা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে জ্বালানি ইস্যু নিয়ে অতিরঞ্জিত তথ্য প্রচার করছে। কিছু ক্ষেত্রে জামায়াতের লংমার্চ বা রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে দেশে সাধারণ মানুষের রাস্তায় ভোগান্তি করছে।

এ সময় তিনি তাকে এমপি নির্বাচিত করায় কাজীপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা বজায় রেখে মানুষের পাশে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা ওলামা দলের নেতৃবৃন্দ, কাজিপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং কাজিপুরের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ওলামা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কাজিপুর উপজেলা শাখার সদস্য সচিব মোঃ মজনু মিয়া।

সম্মেলনের শেষ পর্যায়ে কাউন্সিলরদের সম্মতিক্রমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে যথাক্রমে আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, মোঃ মজনু মিয়া ও মোঃ মতিউর রহমান মজনুর নাম ঘোষণা করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031