IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদবাদীই চেনেন না, তবুও হত্যা মামলায় সাংবাদিক,‘নাম কে দিল জানি না’-বলছেন মামলার বাদী‘বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে’মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত
Home >> টপ নিউজ >> রাজনীতি >> দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ধূমকেতু প্রতিবেদক,গোদাগাড়ী : রাজশাহীর রেল স্টেশনসহ দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর গোদাগাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় গোদাগাড়ী পৌর ও উপজেলা যুবদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এদিন বিকেলে পৌর এলাকার দলীয় কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ডাইংপাড়া গোল চত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজন। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম অরণ্য কুসুম।

এছাড়াও যুবদল নেতা মাহফুজুর রহমান ডালিম, সাবিয়ার রহমান মিল্টন এবং গোদাগাড়ী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কোরবান আলীসহ স্থানীয় যুবদল ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।
সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদল সদস্য নূর আলম সরকার ও রাকিব রাজিব, যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন জেমস ও মাসুদ পারভেজ, উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুউদ্দীন বাবু, গোদাগাড়ী পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মুকুল এবং সদস্য সচিব আজিজুর রহমান।

সমাবেশে বক্তারা রাজশাহীর রেল স্টেশনসহ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ তৈরির তীব্র নিন্দা জানান এবং এর বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031